23.9 C
London
July 21, 2026
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

লন্ডন থেকে হাইকমিশনার আবিদা ইসলাম প্রত্যাহার, কমিউনিটি ডিভাইডের অভিযোগ হুমায়ূন কবিরের

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির। শনিবার কমনওয়েলথ বৈঠকে অংশ নিতে লন্ডনে পৌঁছানোর পর তিনি এ তথ্য জানান।

 

শনিবার হিথ্রো এয়ারপোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হুমায়ূন কবির বলেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। তার দাবি, হাইকমিশনকে আওয়ামী প্রভাবের অধীনে পরিচালনা করা হচ্ছিল এবং এর ফলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ডিভাইড তৈরি হয়েছে।

তিনি বলেন, একটি কূটনৈতিক মিশনের প্রধান দায়িত্ব হচ্ছে বিদেশে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করা এবং প্রবাসীদের মধ্যে ঐক্য বজায় রাখা। কিন্তু হাইকমিশনের কর্মকাণ্ডে সেই ভারসাম্য বজায় থাকেনি বলেই সরকার তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, লন্ডনে নতুন হাইকমিশনার নিয়োগের বিষয়টি এখন আলোচনায় রয়েছে। কূটনৈতিক ও রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, নতুন হাইকমিশনার হিসেবে নজরুল ইসলাম অথবা মুশফিক ফজল আনসারীর নাম বিবেচনায় থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্যের মতো গুরুত্বপূর্ণ দেশে নিযুক্ত কোনো হাইকমিশনার বা বাংলাদেশি কূটনীতিককে এই প্রথম প্রত্যাহার করা হলো বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত প্রবাসী কমিউনিটির রাজনীতি ও বাংলাদেশ–যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্কের ওপর নতুন প্রভাব ফেলতে পারে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

আয়ারল্যান্ডে নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণ করলেন বাংলাদেশি প্রবাসীরা

অনলাইন ডেস্ক

সমুদ্রপথে ইউরোপে পাড়ি দেয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশিরা

নিউজ ডেস্ক

ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলি আর নেই