TV3 BANGLA
বাংলাদেশ

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও সাবেক বিমান প্রতিমন্ত্রী গ্রেফতার

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়েছে। তিনি মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।

রোববার ১৫ সেপ্টেম্বর রাত ১১টায় বেইলি রোড থেকে তাকে গ্রেফতার করেছে‌ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

তাছাড়া সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকেও গ্রেফতার করেছে পুলিশ। রোববার ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, সেগুনবাগিচা এলাকা থেকে ডিবির একটি টিম সাবেক বিমান প্রতিমন্ত্রীকে গ্রেফতার করা হয়। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

এম.কে
১৬ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

টয়লেটের ফ্লাশ নষ্ট, মাঝ আকাশ থেকে ফিরে এলো বিমানের আবুধাবি ফ্লাইট

সাত কলেজ নিয়ে গঠিত বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশ-ভারত বৈঠক

নিউজ ডেস্ক