25.3 C
London
August 2, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

আজ আদালতে যাচ্ছেন না প্রিন্স হ্যারি

১৩০ বছরের মধ্যে ব্রিটিশ রাজপরিবারের সদস্য হিসেবে আদালতে সাক্ষ্য দিয়ে বিরল ইতিহাস গড়ার কথা ছিল প্রিন্স হ্যারির। তবে তিনি আজ আদালতে যাচ্ছেন না বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।

ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, হ্যারির মেয়ের দ্বিতীয় জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকার জন্য লস অ্যাঞ্জেলেসে আছেন তিনি, সে কারনেই আদালতে উপস্থিত হতে পারেননি হ্যারি।

মূলত মিরর গ্রুপ নিউজপেপার্সের বিরুদ্ধে হওয়া মামলায় সাক্ষী হয়েছেন হ্যারি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শতাধিক তারকা ও বিখ্যাত ব্যক্তি এ মামলা করেছেন।

গত মাসে মামলাটির বিচারকাজ শুরু হয়। আদালতে প্রিন্স হ্যারির উপস্থিতি বিশ্বজুড়ে মনোযোগ আকর্ষণ করবে বলে সংবাদমাধ্যম মনে করছে।

এম.কে
০৫ জুন ২০২৩

আরো পড়ুন

লন্ডন থেকে একদিনেই ঘুরে আসুন জনপ্রিয় পাঁচ সমুদ্র সৈকত

ভুয়া আশ্রয় আবেদন নিয়ে তীব্র বিতর্কঃ আইনজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি রিফর্মের

যুক্তরাজ্যের রিফর্ম পার্টির দাবি—দুই–দলের রাজনীতির যুগ শেষ, রিফর্ম এখন শীর্ষে