11.3 C
London
October 19, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংল্যান্ডের সবচেয়ে কম বন্ধুত্বপূর্ণ এলাকার তালিকায় অষ্টম স্থানে স্যান্ডওয়েল

ব্রিটেনের ইংল্যান্ডে সবচেয়ে কম বন্ধুত্বপূর্ণ ও সামাজিকভাবে বিচ্ছিন্ন এলাকাগুলোর তালিকায় অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট মিডল্যান্ডসের স্যান্ডওয়েল। নতুন এক গবেষণায় দেখা গেছে, এলাকার মাত্র ২২ শতাংশ বাসিন্দা মনে করেন, তাদের অনেক প্রতিবেশীকে বিশ্বাস করা যায়। জাতীয় গড় যেখানে ৪০ শতাংশ, সেখানে স্যান্ডওয়েলের এই হার উল্লেখযোগ্যভাবে কম।

সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত বার্মিংহাম লাইভের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গবেষণায় মানুষের প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ, স্থানীয় এলাকা নিয়ে গর্ব, একাকিত্বের অনুভূতি, সামাজিক সম্পৃক্ততা এবং ভিন্ন পটভূমির মানুষের মধ্যে সম্পর্কের মতো বিষয়গুলো বিবেচনা করা হয়েছে।

স্যান্ডওয়েলে ওয়েস্ট ব্রমউইচ, টিপটন ও স্মেথউইকের মতো এলাকা রয়েছে। ২৯৬টি এলাকার মধ্যে স্যান্ডওয়েলের অবস্থান ২৮৯তম। অর্থাৎ, তালিকার একেবারে নিচের দিকের এলাকাগুলোর মধ্যে এটি অন্যতম।

গবেষণায় আরও দেখা গেছে, স্যান্ডওয়েলের মাত্র ৪০ শতাংশ বাসিন্দা তাদের এলাকায় বসবাস নিয়ে গর্ববোধ করেন। তবে ইতিবাচক দিক হলো, ৭৫ শতাংশ বাসিন্দা মনে করেন, সেখানে ভিন্ন ভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পটভূমির মানুষের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। এ হার জাতীয় গড়ের কাছাকাছি।

প্রতিবেদনে বলা হয়েছে, তালিকার নিচের দিকে থাকা এলাকাগুলোর অনেকগুলোই অর্থনৈতিকভাবে পিছিয়ে। দেশের দরিদ্র এলাকাগুলোর মধ্যে স্যান্ডওয়েলও রয়েছে। স্থানীয় বাণিজ্যিক কেন্দ্রগুলোর অবনতি এবং নিজেদের এলাকা অবহেলিত হওয়ার অনুভূতি বাসিন্দাদের স্থানীয় এলাকা নিয়ে গর্ব কমিয়ে দিতে পারে।

এদিকে, ওয়েস্ট মিডল্যান্ডসের আরও কয়েকটি এলাকাও তালিকার নিচের দিকে রয়েছে। ২৯৬টি এলাকার মধ্যে ওয়ালসালের অবস্থান ২৯১তম, উলভারহ্যাম্পটনের ২৬৮তম এবং বার্মিংহামের অবস্থান ২৬৩তম।

গবেষণার ফলাফল অনুযায়ী, স্যান্ডওয়েলে প্রতিবেশীদের প্রতি আস্থা ও স্থানীয় এলাকা নিয়ে গর্বের হার কম হলেও ভিন্ন পটভূমির মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে চিত্রটি তুলনামূলকভাবে ইতিবাচক।

সূত্রঃ বার্মিংহাম লাইভ

এমকে

আরো পড়ুন

ব্রিটিশ-বাংলাদেশি লেবার কাউন্সিলরের পদত্যাগ দাবিঃ ছেলের সন্ত্রাসবাদ মামলাকে ঘিরে তীব্র বিতর্ক

যুক্তরাজ্যে শাবানা মাহমুদের কথা পাত্তাই দিলেন না স্টারমারঃ বরখাস্ত হচ্ছেন না অভিবাসনমন্ত্রী

নিউজ ডেস্ক

ইরানের ৪০ কোটি পাউন্ড পাওনা ফেরত দিতে চায় ব্রিটেন