8.3 C
London
March 28, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ কবে শেষ হতে পারে জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ যুদ্ধের সমাপ্তি ‘মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই’ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়াও তিনি বলেছেন, এ জন্য স্থলবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না।

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র তার লক্ষ্য “কোনো স্থল সেনা ছাড়াই” অর্জন করতে সক্ষম হবে।

তবে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ শেষ হওয়ার পরও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রাখা একটি “তাৎক্ষণিক চ্যালেঞ্জ” হতে পারে। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন হবে বলে উল্লেখ করেন তিনি।

রুবিও আরো বলেন, ইরান যদি প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে তবে সেটি হবে অবৈধ, অগ্রহণযোগ্য এবং বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিশ্বের উচিত এ বিষয়ে আগাম পরিকল্পনা করা।’

তিনি আরো জানান, ইরান ভবিষ্যতে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থা চালু করতে পারে। ইতোমধ্যে ইরানের সংসদ এ বিষয়ে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

এদিকে, ইরান সংক্রান্ত আলোচনায় কাদের সঙ্গে যুক্তরাষ্ট্র কথা বলবে, সে বিষয়ে এখনো আরো স্পষ্টীকরণের জন্য অপেক্ষা করছে ওয়াশিংটন।

সূত্রঃ আলজাজিরা

এম.কে

আরো পড়ুন

দুবাইয়ের ওয়ার্ক ভিসা মিলবে ৫ দিনে

সুইডেনে শরনার্থী শিশু হামিদের অর্থ সংগ্রহের রেকর্ড

ভারতের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, মোট ৫০ শতাংশ