যুক্তরাজ্যের কেমব্রিজে ক্যামবর্ন ভিলেজ কলেজে অনুষ্ঠিত ‘ইউকেবিসি চিলড্রেনস আর্ট এক্সিবিশন ২০২৬’-এ নজর কেড়েছে ৫ বছর বয়সী অরোরা উর্বীজয়ীর চিত্রকর্ম।

অরোরার পেইন্টিং এর শিরোনাম ‘দ্য নাইট অ্যান্ড মাই ড্রিম’ (The Night and My Dream)। হ্যান্ডমেড পেপারের ওপর অ্যাক্রিলিক ও অয়েল পেস্টেলের নিখুঁত মিশ্রণে আঁকা ৪২ সেমি × ৫৮ সেমি আকারের এই চিত্রকর্মটি প্রদর্শনীতে উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। প্রদর্শনীর শেষ দিনে লন্ডনের বিশিষ্ট ব্যক্তিত্ব ডা. শিপ্রা আধ্যা অরোরার পেইন্টিং ক্রয় করেন।
অরোরা কেমবোর্নের আর্টস্কুল ‘BIDYALOY Creative Academy‘ -এর একজন শিক্ষার্থী। আর্ট একাডেমির পক্ষ থেকে জানানো হয়, শিল্পের ভুবনে অরোরার এই পথচলা এবং এত কম বয়সেই তার সৃষ্টি এমন সমাদর পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। খুদে এই শিল্পীর সৃজনশীলতা ও অনুপ্রেরণাকে এগিয়ে নিতে এমন স্বীকৃতি বড় ভূমিকা রাখবে বলে একাডেমি কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।
অরোরার পেইন্টিং এর পাশাপাশি প্রদর্শনী তে বিক্রি হয় ব্রাইটন থেকে অংশগ্রহণ করা ৯ বছর বয়সী আহান ভট্টাচার্যের পেইন্টিং।
ডা. অমিয় আহসান
কেমব্রিজ, যুক্তরাজ্য
১৯/০৯/২৬

