18.9 C
London
August 31, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

সারাদেশে বিজিবি মোতায়েন

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় শৃঙ্খলতা বজায় রাখতে দেশের ২২ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গা পূজার নিরাপত্তা রক্ষার্থে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২টি জেলায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে কি-না জানতে চাইলে লে. কর্ণেল ফয়জুর রহমান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করা হবে।

 

১৪ অক্টোবর ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

যুক্তরাজ্যে খনির বিস্ফোরণের পর আকস্মিক বন্যাঃ খনি বন্ধের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী

যুক্তরাজ্যে নতুন চালু হওয়া গ্র্যাজুয়েট ভিসার গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

অনলাইন ডেস্ক

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি করবে না যুক্তরাজ্যের বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়