11 C
London
October 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, রুল হাইকোর্টের

রাজধানীসহ সারা দেশে গৃহকর্মীদের রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রবিবার (১৯ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে আইন সচিব, শ্রম সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এর আগে রাজধানীসহ সারা দেশে গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন অ্যাডভোকেট খাদিজাতুল কোবরা।

এম.কে

আরো পড়ুন

ভুল করে মায়ের পাসপোর্টে বাংলাদেশি পাইলটের উড়াল, জেদ্দায় বিপাকে পাইলট মুনতাসির

‘মক্কার পথে পা বাড়ানোর আগেই ভেঙে গেল স্বপ্নঃ অটোরিকশাচালক বলে সুমনকে ওসমানী হতে ফেরত!’

কুকুর নিধনের পক্ষে নন উপদেষ্টা ফরিদা