33.3 C
London
July 9, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্টঃ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য অবিলম্বে আবেদন করার ঘোষণা দিয়েছেন। গত ৩০ জুন দেশটির সর্বোচ্চ আদালত ৬-৩ ভোটে রায় দিয়ে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারীদের সাংবিধানিক নাগরিকত্বের অধিকার বহাল রাখে। এর ফলে ট্রাম্প প্রশাসনের সেই নির্বাহী আদেশ কার্যকর হয়নি, যার মাধ্যমে অবৈধ অভিবাসী ও কিছু অস্থায়ীভাবে অবস্থানরত বিদেশির সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছিল।

রায়ে প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এসব শিশুও সংবিধানের ১৪তম সংশোধনীর অধীনে জন্মগতভাবে নাগরিক। পৃথক মতামতে বিচারপতি ব্রেট কাভানাহও ট্রাম্পের নির্বাহী আদেশকে ফেডারেল আইনের পরিপন্থী বলে উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প রায়টিকে “বিচারিক ভুল” আখ্যা দিয়ে বলেন, এটি পরিবর্তন না হলে দেশের জন্য ক্ষতিকর হবে। তবে আদালতের নিয়ম অনুযায়ী পুনঃশুনানির আবেদন করা গেলেও এমন আবেদন গৃহীত হওয়ার নজির অত্যন্ত বিরল; কোনো নিষ্পত্তিকৃত মামলার পুনঃশুনানি সর্বশেষ হয়েছিল প্রায় ছয় দশক আগে।

রায়টিকে নাগরিক অধিকার সংগঠনগুলো স্বাগত জানালেও ট্রাম্প জানিয়েছেন, তিনি কংগ্রেসের মাধ্যমে আইন প্রণয়নের পথেও জন্মসূত্রে নাগরিকত্বের নীতি পরিবর্তনের চেষ্টা অব্যাহত রাখবেন। ১৮৬৮ সাল থেকে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারীদের নাগরিকত্ব প্রদান করা হচ্ছে, যা সংবিধানের ১৪তম সংশোধনীতে সুরক্ষিত এবং পরবর্তী বিভিন্ন সুপ্রিম কোর্টের রায়ে আরও সুদৃঢ় হয়েছে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

সৌদি’র অর্থনীতিতে বাড়ছে নারীদের অবদান

হাজার হাজার মার্কিনি নিচ্ছেন মেক্সিকোর নাগরিকত্ব

নিলামে ১১ লাখ ডলারে বিক্রি হলো প্রিন্সেস ডায়ানার সোয়েটার