12.4 C
London
October 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

টেন মিনিট স্কুলে ৫ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব বাতিল স্টার্টআপ বাংলাদেশ’র

টেন মিনিট স্কুলের জন্য বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ। তবে এর কোনও কারণ জানানো হয়নি। চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একাধিক স্ট্যাটাস দিয়েছেন এর প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক।

স্টার্টআপ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘টেন মিনিট স্কুল- এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘টেন মিনিট স্কুল- এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’

এর আগে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেন আয়মান সাদিক। তিনি লেখেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’ কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ফেসবুক কাভার ফটোও দেন তিনি।

সূত্রঃ রাইজিং বিডি

এম.কে
১৬ জুলাই ২০২৪

আরো পড়ুন

দুই দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত হবেঃ হাসনাত আব্দুল্লাহ

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের জান্নাতুল

রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তুতি, নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা