23.2 C
London
August 26, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ চলাকালে ভাঙচুর ও মারামারি ঘটনা ঘটেছে। পরে অনুষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার রাজবাড়ীতে অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় দুই হাজার জনের প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারি হয়। কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে স্থগিত করে।

এরপর অনুষ্ঠান শুরু করলে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ইত্যাদি কর্তৃপক্ষ ও স্থানীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি। পরে ব্যর্থ হয়ে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেন ‘ইত্যাদি’ পরিচালক হানিফ সংকেত।

এদিকে এমন পরিস্থিতির জন্য দর্শনার্থীরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সমালোচনায় সরব নেটিজেনরা।

‘ইত্যাদি’ অনুষ্ঠানে যাওয়া মাসুদ আলম বলেন, আমি ইত্যাদি অনুষ্ঠানে প্রবেশের পাস নিয়ে যাই। তারপরও ঢুকতে অনেক কষ্ট হয়েছে। প্রথম থেকেই কোনো নিয়ম-শৃঙ্খলা ছিল না। এটা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার জন্যই হয়েছে।

দর্শক সোহেল রানা বলেন, অনুষ্ঠানে অনেক মানুষ হবে, এমন ধারণা আগেই ছিল। তবুও কর্তৃপক্ষ যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেয়নি। এটা তাদের ব্যর্থতা। এছাড়া এত অল্প জায়গাতে এমন অনুষ্ঠান করা ঠিক হয়নি।

অনুষ্ঠান বন্ধের ঘোষণায় ‘ইত্যাদি’ পরিচালক হানিফ সংকেত বলেন, ‘অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। পারলাম না, আমি ব্যর্থ।’

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১০ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

সমাজ গড়তে হলে মানুষকে মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে হবেঃ মেজর জেনারেল(অবঃ) সৈয়দ ইফতেখার উদ্দিন

কক্সবাজারে ‘মার্কিন সেনা ঘাঁটি’ গুজবঃ বাস্তবে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ প্রোগ্রাম

বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচার: ব্রিটিশ এমপিদের উদ্বেগ