TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ডাউনিং স্ট্রিটের গেইটের সাথে গাড়ির সংঘর্ষ

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ইংল্যান্ডের ১০ ডাউনিং স্ট্রিটের মূল গেইটে একটি গাড়ি আঘাত করার কারণে একজনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য পুলিশ।

পুলিশ জানিয়েছে, এই দূর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা যায় হোয়াইটহল রাস্তা বরাবর পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে।

মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, ” বিকাল ৪ ঘটিকার সময় হোয়াইটহলের ডাউনিং স্ট্রিটের গেইটের সাথে একটি গাড়ির সংঘর্ষ হয়।”

পুলিশ ঘটনাস্থল হতে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর দায়ে একজনকে গ্রেফতার করেছে বলেও সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

আরো পড়ুন

যুক্তরাজ্যে শাবানা মাহমুদের নির্বাচনী এলাকার পাশেই অভিবাসী আবাসনের বিস্ফোরণ

ভার্চুয়াল মিটিংয়ে ‘অপ্রস্তুত মুহূর্ত’: বাথরুমে ঢুকে ক্যামেরা বন্ধ করতে ভুলে গেলেন স্কটিশ কাউন্সিলর

লন্ডনে গান্ধীর মূর্তি ভাঙচুরঃ ভারতীয় হাইকমিশন নিন্দা প্রকাশ