TV3 BANGLA
বাংলাদেশ

পঞ্চগড়ে সুষ্ঠু ভোট, পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থী নওশাদ জমিরের বিজয়

পঞ্চগড়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ ঘিরে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

 

সার্বিকভাবে ভোটের দিনজুড়ে জেলার মানুষ ধৈর্য, সহনশীলতা ও সততার পরিচয় দিয়েছে।

পঞ্চগড়-১ আসন, যার অন্তর্ভুক্ত তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও অটোয়ারী উপজেলা—এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী নওশাদ জমির বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ফলাফল ঘোষণার পর স্থানীয়ভাবে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এবারের ভোটে পঞ্চগড়বাসী একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ভোটকেন্দ্রগুলোতে সাধারণ মানুষের আচরণ ছিল শান্ত ও সংযত, যা সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক ভূমিকা রেখেছে।

পঞ্চগড়ের স্থানীয় বাসিন্দা রহমত আলী বলেন, পঞ্চগড় দীর্ঘদিন ধরে অবহেলিত একটি জেলা। তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচিত প্রতিনিধি নওশাদ জমির এই জেলার সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন এবং পঞ্চগড়কে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন।

নওশাদ জমিরের বিজয়ের মধ্য দিয়ে পঞ্চগড়-১ আসনে উন্নয়ন, সুশাসন ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রত্যাশা নতুন করে জেগে উঠেছে। এখন দেখার বিষয়, নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংসদ সদস্য কী ভূমিকা রাখেন।

এম.কে

আরো পড়ুন

‘অহংকার একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে, তার প্রমাণ শেখ হাসিনা’—সোহেল তাজ

পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হুঁশিয়ারি দিলেন মমতা

আদানিকে আরও ২ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ