TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো গড়তে চায় মেটাঃ বিটিআরসিতে আবেদন

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের অনুমতি চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) আনুষ্ঠানিক আবেদন করেছে।

প্রস্তাবিত পরিকল্পনার আওতায় বাংলাদেশে পয়েন্ট অব প্রেজেন্স (PoP) স্থাপন এবং স্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) সঙ্গে সরাসরি নেটওয়ার্ক সংযোগ গড়ে তোলার কথা বলা হয়েছে। এর মাধ্যমে মেটা বাংলাদেশেই তাদের বিভিন্ন ডিজিটাল কনটেন্ট সংরক্ষণ ও সরবরাহ করতে পারবে। ফলে ইন্টারনেট ট্রাফিক পরিচালনার জন্য ভারতের নেটওয়ার্কের ওপর নির্ভরতা কমবে।

বর্তমানে আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে কনটেন্ট আদান-প্রদানের কারণে অতিরিক্ত ব্যান্ডউইথ খরচ এবং সংযোগের গতিতে প্রভাব পড়তে পারে। মেটার প্রস্তাবিত অবকাঠামো বাস্তবায়িত হলে এসব ব্যয় কমানোর পাশাপাশি বাংলাদেশি ব্যবহারকারীদের কাছে দ্রুত কনটেন্ট পৌঁছে দেওয়া সম্ভব হবে।

এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো ব্যান্ডউইথের খরচ কমানো, ইন্টারনেট সেবার মান উন্নত করা এবং ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করা।

প্রস্তাবটি বিটিআরসির অনুমোদন পেলে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক নেটওয়ার্কের ওপর নির্ভরতা কমিয়ে দেশের অভ্যন্তরীণ ইন্টারনেট সংযোগ ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

সূত্রঃ ডেইলি নিউ নেশন

এমকে

আরো পড়ুন

বাংলাদেশের সাবেক মন্ত্রীর দূর্নীতির টাকায় কেনা সম্পদের পাহাড় যুক্তরাজ্যে

‘নো ভিসাসহ’ ৪ সেবার ফি বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বি‌বেচনার দাবি ব্রিটিশ এম‌পি আপসানার

ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’: ঢাকা মেডিকেলের পরিচালকের দপ্তর