18.9 C
London
September 9, 2026
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশযুক্তরাজ্য (UK)

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ইংল্যান্ডের ওল্ডহ্যামে আনজুমানে আল ইসলাহর বর্ণাঢ্য র‌্যালি

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ইংল্যান্ডের ওল্ডহ্যামে আনজুমানে আল ইসলাহ ইউকের উদ্যোগে এক বর্ণাঢ্য মুবারক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ওল্ডহ্যাম মদীনা মসজিদ থেকে বের হওয়া এ র‌্যালিতে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশন এবং দারুল হাদিস লাতিফিয়া নর্থওয়েস্টের ব্যবস্থাপনায় আয়োজিত র‌্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা সাদা ও সবুজ রঙের পতাকা এবং বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। এ সময় ‘তালা’আল বাদরু আলাইনা’, ‘ইয়া নবী সালাম আলাইকা’ ও ‘শামসুদ্দোহা আস্সালাম’সহ বিভিন্ন নাশীদের সুরে র‌্যালিতে অংশ নেওয়া ব্যক্তিরা কণ্ঠ মেলান।

র‌্যালিটি ওল্ডহ্যামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শান্তির বাণী তুলে ধরার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

র‌্যালির আগে ওল্ডহ্যাম মদীনা মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে এবং আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ও দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, লাতিফিয়া উলামা সোসাইটি ইউকের জেনারেল সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী এবং ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আবদুল জব্বার।

মাওলানা কুতুব উদ্দীন ও মাওলানা আবূ সালেহ মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে বক্তব্য দেন দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের মুহাদ্দিস মাওলানা বদরুজ্জামান রিয়াদ, শাহজালাল জামে মসজিদ কিথলীর ইমাম ও খতিব হাফিয মাওলানা হেলাল উদ্দীন, গ্রেটার লন্ডন ডিভিশন আল ইসলাহর ভাইস প্রেসিডেন্ট মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা আবদুল হামিদ, মাওলানা লুকমান আবদাল, মাওলানা আবদুল কুদ্দুছ এবং হাফিয সায়েম হোসাইনসহ অনেকে।

র‌্যালিতে নাশীদ পরিবেশন করেন কারী আবদুল মুহিত, শেখ ইমদাদ, শেখ আফযাল হোসাইন সাদী, হাফিয ইয়াহইয়াউর রহমান, হাফিয আবদুল হামিদ শাহান এবং শামসুদ্দোহা নাশীদ গ্রুপের সদস্যসহ বিভিন্ন প্রজন্মের মুনশিদরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা সুলতান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা আবদুল হক, মুফতি আবদুল ওয়াদুদ, মাওলানা আবদুল হান্নান, মাওলানা বেলালুর রহমান, হাফিয সাব্বির আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা এম এ বাছিত আশরাফ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আলী আহমদসহ বিভিন্ন পর্যায়ের আলেম ও সংগঠনের দায়িত্বশীলরা।

এ ছাড়া কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ আরজু মিয়া, আবদুল মুছাব্বির এমবিই, আলহাজ আনসার উদ্দীন, আলহাজ মালিক সওদাগর, মুবাশ্বির আলী, হাজী সমুজ মিয়া, হাজী আবদুল বাছিত, হাজী আমতর আলী, সৈয়দ আবদাল মিয়া, কারী আবদুল আহাদ, হাজী সানা মিয়া, রুহুল আমীন চৌধুরী মামুন, হাবিবুর রহমান কাইয়ুম, মাওলানা আবুল কালাম, হাফিয আসকির মিয়া ও হাফিয সুহেল আহমদসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ওল্ডহ্যামে আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশন ও দারুল হাদিস লাতিফিয়া নর্থওয়েস্টের আয়োজনে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

গাজায় ইসরায়েলি অভিযানের সমালোচনায় নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম

ওয়েম্বলিতে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে আশ্রয় আবেদনের সিদ্ধান্ত দ্রুত নিতে গিয়ে রিফিউজ করছে হোমঅফিস