TV3 BANGLA
বাংলাদেশ

পাচারকৃত অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান।

অধ্যাপক ইউনুস বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে উল্লেখ করে বলেন, ‘এই অর্থ ফেরত আনাটা খুব জরুরি।’ তিনি সুইস রাষ্ট্রদূতের কাছে পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায় সম্পর্কে জানতে চান।

এ বিষয়ে রাষ্ট্রদূত রেতো রেংগলি বলেন, ‘সুইজারল্যান্ড সবসময় বিশ্বব্যাপী স্বীকৃত প্রক্রিয়া ও মানদণ্ড মেনে সহযোগিতা করতে ইচ্ছুক। সুইজারল্যান্ড অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করতে আগ্রহী। আমি সত্যিই আশা করি বাংলাদেশের ব্যবসায় পরিবেশ আরো বিকাশ লাভ করবে। এ সময় তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অধ্যাপক ইউনুস বলেন, তার সরকার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তরুণ রোহিঙ্গা নেতৃত্ব গড়ে তুলতে চান।

এম.কে
২৯ আগস্ট ২০২৪

আরো পড়ুন

সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের গলায় প্রশাসনের মেলার স্টলের দড়ি, শুকানো হচ্ছে লুঙ্গিও

‘নির্বাচনী স্বার্থে উগ্র ডানপন্থীদের ব্যবহার করা হয়েছে’—ফেসবুক পোস্টে মাহফুজ আলমের অভিযোগ

আওয়ামীলীগকে ১০০ কোটি টাকা চাঁদা না দেয়ায় চালু হয়নি প্রবাসীদের হাতে গড়া ইউনাইটেড এয়ার