19.4 C
London
September 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হলেন যারা

সংসদে বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হিসেবে কারা দায়িত্ব পালন করবেন সে বিষয়টি পরিষ্কার করেছেন জামায়াত জোট।

মঙ্গলবার জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে জানানো হয়।

তথ্যমতে, সংসদে বিরোধী দলকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করবেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

এছাড়া সংসদে বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এরআগে, দুপুর ১২টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও জোটের এমপিরা

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

দূতাবাসে ২০,০০০ পাসপোর্ট, বাংলাদেশীদের ধৈর্য ধরতে বললেন ইতালির রাষ্ট্রদূত

‘ব্রিক লেনের হৃদয় ছিঁড়ে নেবে উন্নয়ন প্রকল্প’—বাংলাদেশি কমিউনিটির তীব্র প্রতিবাদ

যে পঞ্চপাণ্ডবদের হাতে ধ্বংস হয়েছে বাংলাদেশের বিদ্যুৎখাত