11.3 C
London
February 11, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটিশ-বাংলাদেশী তারেক মিয়ার বিরুদ্ধে ৪ ধর্ষণসহ একাধিক যৌন অপরাধের চার্জ

ব্রিটেনের সাসেক্সের ওয়ার্দিং এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন এক ব্রিটিশ-বাংলাদেশী তরুণ। ২০ বছর বয়সী তারেক মিয়ার বিরুদ্ধে তিন কিশোরীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ এনেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, অভিযুক্ত তারেক মিয়া বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

 

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগপত্রে তারেক মিয়ার বিরুদ্ধে চারটি পৃথক ধর্ষণ, একজন নাবালিকাকে যৌনকাজে বাধ্য করা, একজন শিশুকে যৌন ক্রিয়া দেখতে ও যৌনকাজে বাধ্য করা এবং কিশোরীদের বন্দি করে রাখার অভিযোগ আনা হয়েছে। সবচেয়ে গুরুতর অভিযোগ, তিনি অভিযোগকারী দুই কিশোরীকে তাদের ইচ্ছার বিরুদ্ধে একটি গাড়িতে আটকে রেখেছিলেন।

অভিযোগ আরও বলছে, শুধু সাম্প্রতিক ঘটনা নয়, বরং এর আগে আরেকটি মেয়ের সাথেও যৌন অপরাধে জড়িত ছিলেন এই ব্রিটিশ-বাংলাদেশী যুবক। অর্থাৎ মোট তিনটি কিশোরীকে যৌন নিপীড়নের শিকার করার অভিযোগ রয়েছে তারেক মিয়ার বিরুদ্ধে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিফ ইন্সপেক্টর অ্যাডাম ম্যাককেইগ জানান, দুইটি পৃথক তদন্তের ভিত্তিতে এই গ্রেফতারি। তিনি বলেন, “জনমনে এই অপরাপর ঘটনা নিয়ে উদ্বেগ রয়েছে, আমরা তা বুঝতে পারছি। এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করতে মিডহার্স্ট ও ডুরিংটনে অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।

বর্তমানে পুলিশ হেফাজতে থাকা তারেক মিয়াকে আজ ক্রাউলি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। সেখানে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সাসেক্স পুলিশের পক্ষ থেকে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার যে কাউকে থানায় রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশী কমিউনিটির একাংশ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্রঃ দ্য সান

এম.কে

আরো পড়ুন

বরিস জনসনকেই আবার প্রধানমন্ত্রী হিসেবে চান জনগণ!

যুক্তরাজ্যে জোরে চলছে মূল্যহ্রাসের বিজ্ঞাপন

যুক্তরাজ্যে নিয়ন্ত্রণের বাইরে সীমান্ত! হোম অফিসে চাপে সরকার

নিউজ ডেস্ক