19.5 C
London
October 4, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে কার্যকর হচ্ছে নতুন পর্নোগ্রাফি আইনঃ শিশু সেজে অভিনয়ও হবে অপরাধ

ব্রিটেনে পর্নোগ্রাফিতে শ্বাসরোধের দৃশ্য এবং রক্তসম্পর্কের যৌন সম্পর্কের অভিনয় নিষিদ্ধ করতে নতুন আইন কার্যকর হতে যাচ্ছে। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি শরৎকালেই নতুন অপরাধগুলো আইনে কার্যকর করা হবে।

ব্রিটিশ বিচার মন্ত্রণালয় জানিয়েছে, পর্নোগ্রাফিতে শ্বাসরোধ এবং রক্তসম্পর্কের যৌন সম্পর্কের মতো দৃশ্য দেখানোকে অপরাধ হিসেবে গণ্য করার জন্য আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি প্রাপ্তবয়স্ক অভিনয়শিল্পীদের শিশু সেজে যৌন দৃশ্যে অভিনয় করাও নতুন বিধিনিষেধের আওতায় নিষিদ্ধ হবে।

এই পরিবর্তনের পেছনে বিভিন্ন রাজনৈতিক দলের চাপ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ নিয়ে করা পর্যালোচনার ভূমিকা রয়েছে। কনজারভেটিভ দলের সদস্য ব্যারনেস গ্যাবি বার্টিন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ নিয়ে একটি পর্যালোচনায় নেতৃত্ব দেন। তার প্রতিবেদনে পর্নোগ্রাফিতে নারীদের শ্বাসরোধের দৃশ্যের বাস্তব জীবনে ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

ব্যারনেস বার্টিন বলেন, তরুণ নারীদের শ্বাসরোধের ঘটনা সমাজে ক্রমেই স্বাভাবিক আচরণ হিসেবে দেখা দেওয়ার বিষয়টি উদ্বেগজনক। তার মতে, এই ধরনের দৃশ্য নিষিদ্ধ করা হলে এটি এমন আচরণের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে এবং মানুষকে সচেতন করার সুযোগ তৈরি হবে।

লেবার পার্টির এমপি জেস আসাতোও অনলাইনে পর্নোগ্রাফিতে শ্বাসরোধের দৃশ্য নিষিদ্ধ করার পক্ষে প্রচার চালিয়েছেন। তিনি বলেন, নতুন আইনে প্রাপ্তবয়স্ক অভিনয়শিল্পীদের শিশু সেজে যৌন দৃশ্যে অভিনয়ের ওপর নিষেধাজ্ঞাও থাকবে। শিশু সুরক্ষায় কাজ করা বিভিন্ন সংগঠন এমন অভিনয় শিশুদের প্রতি যৌন আগ্রহকে উৎসাহিত করতে পারে বলে উদ্বেগ জানিয়েছে।

বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লর্ড লেমোস এক লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছেন, শরৎকালের মধ্যে এসব অপরাধ কার্যকর করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তবে নতুন আইন কার্যকরের নির্দিষ্ট তারিখ পরে ঘোষণা করা হবে।

শ্বাসরোধের ক্ষেত্রে ব্রিটেনে কাউকে বাস্তবে শ্বাসরোধ করা ইতোমধ্যে পৃথক অপরাধ হিসেবে বিবেচিত হয়। তবে অনলাইনে পর্নোগ্রাফিতে এমন আচরণের দৃশ্য দেখানো এতদিন একইভাবে অপরাধ হিসেবে বিবেচিত ছিল না। নতুন আইনের মাধ্যমে এই ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে।

ইনস্টিটিউট ফর অ্যাড্রেসিং স্ট্র্যাঙ্গুলেশন-এর ২০২৪ সালের একটি গবেষণায় দেখা যায়, ১৬ থেকে ৩৪ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের এক-তৃতীয়াংশের বেশি জানিয়েছেন, সম্মত যৌন সম্পর্কের সময় অন্তত একবার তাদের শ্বাসরোধ বা গলা চেপে ধরার ঘটনা ঘটেছে। একই সংস্থার পরবর্তী এক জরিপে যৌনভাবে সক্রিয় ১৬ ও ১৭ বছর বয়সীদের ৪৩ শতাংশ এমন আচরণের শিকার হওয়ার কথা জানিয়েছেন।

নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে কাজ করা সংগঠনগুলো নতুন আইনকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির উপপরিচালক ডেনিজ উগুর বলেন, পর্নোগ্রাফিতে নারীদের বিরুদ্ধে সহিংসতার স্বাভাবিকীকরণ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ জানানো হয়েছে। তার মতে, নতুন অপরাধের বিধান এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ব্রিটিশ বিচার মন্ত্রণালয় জানিয়েছে, গত এক দশকে নারীদের বিরুদ্ধে অনলাইন হয়রানি ও নির্যাতনের ধরন দ্রুত পরিবর্তিত হয়েছে। সরকার ক্ষতিকর ও অবমাননাকর পর্নোগ্রাফি মোকাবিলার পাশাপাশি আগামী এক দশকে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে।

এদিকে নতুন আইন কার্যকর হওয়ার পাশাপাশি অনলাইনে প্রচারিত পর্নোগ্রাফিক কনটেন্ট নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগের দায়িত্ব কার ওপর থাকবে, তা নিয়েও আরও স্পষ্টতা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পর্নোগ্রাফি শিল্পে বয়স যাচাই, সম্মতির প্রমাণ এবং বেআইনি কনটেন্ট শনাক্তে আরও কঠোর নজরদারির দাবি উঠেছে।

সূত্রঃ এলবিসি

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে আপনার ল্যাপটপ হারিয়ে গেলে কী করবেন

ব্রিটেনে ভুয়া শিক্ষার্থীদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ঋণ কেলেঙ্কারি

‘রাজনীতির বল বানাবেন না’—কেয়ার ওয়ার্কার ইস্যুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে কড়া সতর্কবার্তা