10.7 C
London
March 30, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বার্নস্ট্যাপলে ৪৫০ বাড়ির বিতর্কিত প্রকল্প আবারও অনুমোদনের পথে

যুক্তরাজ্যের বার্নস্ট্যাপল শহরের উপকণ্ঠ ব্রিন্সওয়ার্থি এলাকায় ৪৫০টি নতুন বাড়ি নির্মাণের একটি বিতর্কিত পরিকল্পনা দ্বিতীয়বারের মতো অনুমোদনের পথে এগোচ্ছে। সংশোধিত এই প্রস্তাবটি বুধবার (১ এপ্রিল) কাউন্সিলের পরিকল্পনা কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে।

ডেভেলপার ‘ওয়েসেক্স স্ট্র্যাটেজিক লিমিটেড’-এর পক্ষ থেকে প্রস্তাবিত প্রকল্পটি এ-৩৯ সড়কের দক্ষিণে প্রায় ২৬ হেক্টর কৃষিজমিতে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। আবাসনের পাশাপাশি এখানে একটি কমিউনিটি সেন্টার এবং খুচরা দোকানের জন্য স্থান রাখার প্রস্তাবও রয়েছে।

এর আগে প্রায় দুই বছর আগে ‘নর্থ ডেভন কাউন্সিল’-এর পরিকল্পনা কমিটি এই প্রকল্পটি প্রত্যাখ্যান করেছিল, কারণ এটি নির্ধারিত উন্নয়ন সীমার বাইরে ছিল। তবে নতুন করে কিছু পরিবর্তন এনে পুনরায় আবেদন করা হয়েছে।

এই প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক বিরোধিতা দেখা গেছে। ইতোমধ্যে ১২০টির বেশি আপত্তি জমা পড়েছে কাউন্সিলের কাছে। বিরোধীদের আশঙ্কা, নতুন এই আবাসন প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় স্কুল, স্বাস্থ্যসেবা এবং গণপরিবহনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। পাশাপাশি সড়ক অবকাঠামো অপর্যাপ্ত বলে অভিযোগ তুলেছেন তারা। তাদের দাবি, প্রকল্পে সাশ্রয়ী মূল্যের বাড়ির পরিমাণ আরও বাড়ানো উচিত।

অন্যদিকে, পরিকল্পনা কর্মকর্তারা প্রকল্পটির পক্ষে মত দিয়েছেন। তাদের মতে, এই আবাসন প্রকল্প বাস্তবায়িত হলে নতুন ঘরবাড়ি, অর্থনৈতিক কার্যক্রম এবং কমিউনিটি অবকাঠামো উন্নয়নের মাধ্যমে উল্লেখযোগ্য জনসুবিধা সৃষ্টি হবে, যা সম্ভাব্য নেতিবাচক প্রভাবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

বর্তমান জাতীয় নীতিমালার কারণে পরিকল্পনা কর্তৃপক্ষগুলোর ওপর চাপ রয়েছে, যাতে তারা টেকসই এবং প্রয়োজনীয় সেবা-সুবিধার কাছাকাছি এলাকায় পূর্বে বাতিল হওয়া আবাসন প্রকল্পগুলো পুনর্বিবেচনা করে অনুমোদন দেয়।

উল্লেখ্য, এই প্রকল্পে মোট বাড়ির ৩০ শতাংশ সাশ্রয়ী মূল্যের হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া একটি স্থানীয় দোকান এবং কমিউনিটি সুবিধার জন্যও স্থান বরাদ্দ রাখা হয়েছে।

বিষয়টি নিয়ে ‘নর্থ ডেভন কাউন্সিল’-এর পরিকল্পনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার (১ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে বার্নস্ট্যাপল রাগবি ক্লাবে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যায়।

সূত্রঃ নর্থ ডেভন টু’ডে

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ওয়েদারসফিল্ড আশ্রয়কেন্দ্রে নিরাপত্তাহীনতা ও কর্মবিক্ষোভ

জানা গেলো রাজা চার্লসের রাজ্যাভিষেকের তারিখ

রানির প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে জুনে ৪ দিনের ছুটি