TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সমকামী ও নাস্তিকতার অভিনয় করে আশ্রয় প্রার্থনাঃ পরামর্শকরা অসাধু ব্যবসা চালাচ্ছেন

যুক্তরাজ্যে গোপন অনুসন্ধান থেকে জানা গেছে যে, কিছু অভিবাসী এবং তাদের সহায়তাকারী উপদেষ্টা বিভিন্ন নকল প্রমাণ তৈরি করে ভুয়া আশ্রয় দাবি শুরু করেছেন। এ প্রক্রিয়ায় তারা ক্লায়েন্টদের সমকামী সাজিয়ে আশ্রয় চাওয়ার পরামর্শ দেয় এবং ফি নেয়।

লন্ডনের মাইল এন্ড রোডের একটি ব্যস্ত অফিসে, এপ্রিল মাসে মঙ্গলবার সন্ধ্যায়, বিবিসির একজন গোপন প্রতিবেদককে দেখানো হয়েছিল কিভাবে নকল আশ্রয় আবেদন করা হয়। এই প্রতিবেদক নিজে ক্লায়েন্ট সেজে ইউকেতে আশ্রয় নিতে সাহায্য চেয়েছিলেন।

জাহিদ হাসান আখন্দ, নিজেকে ব্যারিস্টার হিসেবে পরিচয় দিয়ে, প্রতিবেদককে তিনটি সম্ভাব্য পথ দেখান: যৌন অভিমত, ধর্মীয় বিশ্বাস বা রাজনৈতিক কারণে হয়রানি। তিনি জানান তার ফার্ম আইনগত দিক দেখবে, কিন্তু আবেদনকারীকে সিদ্ধান্ত নিতে হবে কোন পথ তিনি বেছে নিবেন।

এই আইনজীবী আরো জানান সমকামীর অভিনয় করা সবচেয়ে সহজ কারণ এটা ব্যক্তিগত বিষয়। নাস্তিক বা রাজনৈতিক পথ কঠিন কারণ এটি জনসমক্ষে প্রমাণ দাবি করে। সমকামী সাজার ক্ষেত্রে ক্লাবের সদস্যপদ, ক্লাবের ছবি এবং ভুয়া সঙ্গীর চিঠি প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়।

অনেকে ইউকের জিপিতে গিয়ে হতাশ হবার ভান করে চিকিৎসা নথি সংগ্রহ করেন। কেউ কেউ এইচআইভি রোগী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।

কিছু নকল আশ্রয় আবেদনকারী অনলাইন ওয়েবসাইট থেকে সাজানো প্রতিবেদন তৈরি করেন যাতে ইউকের বিভিন্ন ল’ফার্ম জড়িত থাকে। কিছু নিবন্ধে দেখানো হয় আবেদনকারী সমকামী বা নাস্তিক এবং মামলা বা হুমকির শিকার। বাস্তবে এসব মামলার কোনো আলামত খুঁজে পাওয়া যায় না।

এই প্রক্রিয়ায় অভিবাসীদের কাছ থেকে হাজার হাজার পাউন্ড ফি নেওয়া হয় যা আইনগতভাবে অনুমোদিত নয়। বিশেষজ্ঞরা বলছেন, এটি সত্যিকারের আশ্রয়প্রার্থীদের ক্ষতি করছে এবং সিস্টেমকে দুর্বল করছে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

সঠিক পরিকল্পনার অভাবে যুক্তরাজ্য হারাচ্ছে ব্যবসায়ী গোষ্ঠীদের

আইএলআর পেতে দেরি হওয়ায় ঋণ বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুসংবাদ

অনলাইন ডেস্ক

বিতর্কিত রুয়ান্ডা প্ল্যানের পক্ষে ভোট ব্রিটিশ এমপিদের

নিউজ ডেস্ক