9.2 C
London
May 13, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুদ্ধ শেষে ইসরায়েলের মধ্য দিয়ে তেল-গ্যাস পরিবহণের দাবি নেতানিয়াহুর

পশ্চিম এশিয়ার তেল এবং গ্যাস পরিবহণের জন্য গালফ দেশগুলো থেকে ইসরায়েল পর্যন্ত পাইপলাইন বসানো উচিত বলে মনে করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। বেনিয়ামিন নেতানিয়াহু আরো জানান, এর ফলে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি ও গালফ অঞ্চলের অন্যান্য জলপথের ওপর নির্ভর করতে হবে না।

ইরানের মূল গ্যাস ফিল্ড সাউথ পার্স ইসরায়েল আক্রমণ করেছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত আরো তীব্রতর হয়েছে। তার একদিনের মধ্যেই সাংবাদিক বৈঠকে নেতানিয়াহু আরো জানান, তেহরান আর ইউরেনিয়াম নিয়ে কাজ করতে পারবে না। তার এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জাতিসংঘের পারমাণবিক ওয়াচডগ।

সাউথ পার্সে আক্রমণের পর দেশের সেনার পাশে দাঁড়িয়েছেন নেতানিয়াহু। পশ্চিম এশিয়ার অন্যান্য দেশের তেল এবং গ্যাস রিফাইনারিতে ইরানের ক্রমাগত আক্রমণের পর সেই দেশের গ্যাস ফিল্ডে আক্রমণকে ‘টিট-ফর-ট্যাট’ বলেন তিনি।

তবে এই আক্রমণের পর ইসরায়েলকে ভবিষ্যৎ আক্রমণ থেকে বিরত থাকতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু বলেন, “ভবিষ্যতে ফের আক্রমণ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের বিরত থাকতে বলেছেন।”

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ব বাজারে হু হু করে বেড়েছে তেলের দাম। এর ফলে নিজের ভোটারসহ সকলের কাছেই রাজনৈতিক জনপ্রিয়তা হারিয়েছেন ট্রাম্প। এর আগে তার মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালি নিয়ে ঐক্যবদ্ধ ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি। মিত্র দেশগুলো সারা না দেওয়ায় তাদের তীব্র সমালোচনা করেন ট্রাম্প।

সূত্রঃ রয়টার্স

এম.কে

আরো পড়ুন

ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব যুক্তরাজ্যের, কিন্তু কেন?

ভারতের আদানি গ্রুপের প্রতারণা: শেয়ার বাজারে ব্যাপক ধস!

যুক্তরাষ্ট্র আর অন্য দেশের ওপর ‘হুকুম’ চালানোর মতো অবস্থায় নেইঃ ইরান

নিউজ ডেস্ক