11 C
London
October 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

রোমানিয়া ভিসার জন্য বাংলাদেশীদের যেতে হবে দিল্লি

রোমানিয়ার ভিসার জন্য বাংলাদেশের নাগরিকদের আবেদনপত্র নতুন দিল্লিতে দেশটির দূতাবাসের কনস্যুলার বিভাগে জমা দিতে হবে।

বৃহস্পতিবার দিল্লির রোমানিয়া দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রোমানিয়া দূতাবাস জানায়, সব ভিসা আবেদনকারীদের তাদের কাজের পারমিট এবং ই-ভিসা প্রক্রিয়ায় আবেদনের তারিখের ওপর ভিত্তি করে সাক্ষাৎকার নির্ধারিত হবে। সাক্ষাৎকারটি সরাসরি অনুষ্ঠিত হবে। সেটি ইংরেজি অথবা রোমনিয়া ভাষায় দেওয়া যাবে। তবে কে কোন ভাষায় সাক্ষাৎকার দিতে আগ্রহী সেটা আগে থেকে ঘোষণা দিতে হবে।

প্রসঙ্গত, রোমানিয়ার ভিসার টিম সম্প্রতি বাংলাদেশে অবস্থান করে ভিসার আবেদন গ্রহণ করেছিল। এখন পুনরায় দিল্লিতে গিয়ে বাংলাদেশিদের আবেদন করতে হবে।

 

 

আরো পড়ুন

ভারত সফরে তারেক রহমানঃ আলোচনায় হাসিনা প্রত্যর্পণ থেকে গঙ্গা চুক্তি

যুক্তরাষ্ট্রের সতর্কতা, আজ বন্ধ থাকবে ঢাকার মার্কিন দূতাবাস

অন্তর্বর্তী সরকারকে ২০০ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র