15.4 C
London
October 3, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে বাড়ি কেনার সবচেয়ে সস্তা এলাকা থেমসমিডঃ গড় দাম ৩ লাখ ২৭ হাজার পাউন্ড

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাড়ি কেনার ক্ষেত্রে সবচেয়ে কম দামের পোস্টকোড এলাকা হিসেবে উঠে এসেছে থেমসমিডের SE28। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১২ মাসে আগস্টের শেষ পর্যন্ত এই এলাকায় বিক্রি হওয়া বাড়ির গড় দাম ছিল ৩ লাখ ২৭ হাজার ৪৮৬ পাউন্ড।

লন্ডনের কম দামের এলাকার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এরিথের DA8। এই এলাকায় বাড়ি বিক্রির গড় মূল্য ছিল ৩ লাখ ৪৮ হাজার ৪৬৮ পাউন্ড।

তৃতীয় অবস্থানে রয়েছে বার্কিংয়ের IG11, যেখানে বাড়ির গড় বিক্রয়মূল্য ছিল ৩ লাখ ৫০ হাজার ১৬২ পাউন্ড। এরপর রয়েছে ডার্টফোর্ডের DA1, যেখানে গড় দাম ৩ লাখ ৫০ হাজার ৩৪৬ পাউন্ড। বেলভেডিয়ারের DA17 এলাকায় গড় দাম ছিল ৩ লাখ ৫১ হাজার ৮১১ পাউন্ড।

এছাড়া তুলনামূলক কম দামের এলাকার মধ্যে রয়েছে সাউথ ওকেন্ডনের RM15, ড্যাগেনহামের RM10 ও RM9, আপার এডমন্টনের N18, এনফিল্ড হাইওয়ের EN3, থর্নটন হিথের CR7 এবং লোয়ার এডমন্টনের N9।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, N18 এলাকায় বাড়ির গড় দাম ছিল ৩ লাখ ৭৮ হাজার ৩৬২ পাউন্ড, EN3 এলাকায় ৩ লাখ ৮৩ হাজার ১৪ পাউন্ড এবং N9 এলাকায় ৩ লাখ ৮৬ হাজার ৮১ পাউন্ড।

লন্ডনের অন্যান্য তুলনামূলক সাশ্রয়ী এলাকার মধ্যে রয়েছে সাউথ নরউডের SE25, প্লেইস্টোর E13, ওয়ালথাম ক্রসের EN8, ফেলথামের TW13, ক্রয়ডনের CR0, ইস্ট হামের E6, ওয়েস্ট ড্রেটনের UB7 এবং প্লামস্টেডের SE18।

অন্যদিকে, লন্ডনের সবচেয়ে ব্যয়বহুল পোস্টকোড এলাকার মধ্যে রয়েছে বেলগ্রাভিয়ার SW1X। সেখানে গত ১২ মাসে বাড়ি বিক্রির গড় মূল্য ছিল ৪৭ লাখ ২৫ হাজার ৩৪৩ পাউন্ড। মেফেয়ারের W1K এলাকায় গড় দাম ছিল ৪২ লাখ ২১ হাজার ৩ পাউন্ড।

মেরিলিবোনের W1U এলাকায় গড় বাড়ির দাম ছিল ২৬ লাখ ৭৭ হাজার ৭৪০ পাউন্ড, বেলগ্রাভিয়ার SW1W এলাকায় ২৬ লাখ ১২ হাজার ৬৪১ পাউন্ড এবং হার্লি স্ট্রিটের W1G এলাকায় ২৪ লাখ ৪৬ হাজার ৫৮৬ পাউন্ড।

এদিকে, কিছু এলাকায় গত এক বছরে বাড়ির গড় দামে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। গ্রিনফোর্ডের UB6 এলাকায় দাম ৭ দশমিক ৯ শতাংশ কমেছে এবং থেমস্‌মিডের SE28 এলাকায় কমেছে ৬ দশমিক ৬ শতাংশ। বিপরীতে ফরেস্ট হিলের SE23 এলাকায় দাম ৯ শতাংশ এবং নুনহেডের SE15 এলাকায় ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

ওয়েস্ট ইলিংয়ের W7 এলাকায় বাড়ির গড় দাম ১১ দশমিক ৭ শতাংশ এবং মিল হিলের NW7 এলাকায় ১৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

এই পরিসংখ্যান ল্যান্ড রেজিস্ট্রি-র তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যেসব পোস্টকোড এলাকা লন্ডনের সীমানা পেরিয়ে পার্শ্ববর্তী কাউন্টিতেও বিস্তৃত, সেগুলোর তথ্য পুরোপুরি লন্ডন শহরের ভৌগোলিক এলাকার প্রতিনিধিত্ব নাও করতে পারে।

সূত্রঃ মাই লন্ডন

এমকে

আরো পড়ুন

শ্রমিক সংকট নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার

মেকারফিল্ড উপনির্বাচন ঘিরে লেবারে তীব্র ক্ষমতার দ্বন্দ্ব, স্টারমারের নেতৃত্ব নিয়ে নতুন প্রশ্ন

যুক্তরাজ্যের কর্মসংস্থান অধিকার পরিকল্পনায় এজেন্সি কর্মীদের জন্য নিশ্চিত কর্মঘণ্টার ব্যবস্থা