TV3 BANGLA
বাংলাদেশ

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের স্বাক্ষর নিয়ে বিতর্কঃ জাল সইয়ের সন্দেহ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য করা আবেদনের একটি চিঠি ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। যুক্তরাজ্যের আইনজীবী সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লিতে পাঠানোর জন্য প্রস্তুত করা ওই চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে প্রশ্ন উঠেছে। প্রচলিত স্বাক্ষরের সঙ্গে চিঠিতে থাকা স্বাক্ষরের মিল না থাকায় সেটি জাল কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

 

চিঠিতে শেখ হাসিনা নিজেকে ‘শেখ হাসিনা’ হিসেবে পরিচয় দিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার জন্ম এবং তিনি বাংলাদেশের নাগরিক। বর্তমানে ভারতে বসবাস করছেন বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।

চিঠির ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা তার আইনগত প্রতিনিধি হিসেবে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওয়েলস কেসিকে বাংলাদেশ হাইকমিশনারের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জমা দেওয়ার অনুমতি দিয়েছেন।

নথিতে তারিখ দেওয়া হয়েছে ৯ নভেম্বর ২০২৬। তবে স্বাক্ষর প্রচলিতভাবে ব্যবহৃত শেখ হাসিনার স্বাক্ষরের সঙ্গে মিলে না, যা নিয়ে মূলত বিতর্কের জন্ম হয়েছে।

এ বিষয়ে ম্যাট্রিক্স চেম্বার্স, বাংলাদেশ হাইকমিশন কিংবা শেখ হাসিনার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায় নাই।

এদিকে, স্বাক্ষরের অমিল নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে জল্পনা তৈরি হয়েছে। এটি শেখ হাসিনার প্রকৃত স্বাক্ষর, নাকি অন্য কারও করা—তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এমকে

আরো পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার ‘ছানামুখী’ পেল জিআই পণ্যের স্বীকৃতি

আমিরাত থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা

৮ মার্চ থেকে বাংলাদেশে ফ্লাইট চালাবে ইথিওপিয়ান এয়ারলাইন্স