14.5 C
London
August 31, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এম.কে
২৬ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

জুলাই গণহত্যাঃ শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, ট্রাইব্যুনালে ঐতিহাসিক রায় ঘোষণা

নিউজ ডেস্ক

ঢাবিতে ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনে শিবিরের অংশগ্রহণের অভিযোগ, আবদুল কাদেরের বিস্ফোরক পোস্ট

সুন্দরবনের মধুঃ মন্ত্রণালয়ে আবেদন ঝুলে আছে ৭ বছর, পরে আবেদন করে জিআই পেল ভারত