TV3 BANGLA
সিলেট

সিলেটের আলোচিত ‘ভাইরাল ফুল কন্যা’ মাইশার দায়িত্ব নিলেন ফাহিম আল চৌধুরী

সিলেটের আলোচিত ‘ভাইরাল ফুল কন্যা’ ফাইজা আক্তার মাইশা-এর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন বিশিষ্ট দানশীল ব্যক্তি ফাহিম আল চৌধুরী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মাইশার অসহায় জীবনের গল্প সবার হৃদয় স্পর্শ করে। তার সংগ্রামী জীবনযাপন ও পরিবারকে সহায়তার জন্য ছোট বয়সে ফুল বিক্রির দৃশ্য ব্যাপকভাবে আলোচিত হয়। বিষয়টি নজরে আসার পর মানবিক উদ্যোগ হিসেবে এগিয়ে আসেন ফাহিম আল চৌধুরী।
তিনি আনুষ্ঠানিকভাবে মাইশার সার্বিক দায়িত্ব গ্রহণ করে তার শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার আশ্বাস দেন। এ উদ্যোগের ফলে মাইশার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এদিকে, এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন সাধারণ মানুষ। অনেকেই মনে করছেন, এটি সমাজের বিত্তবানদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

আরো পড়ুন

শ্রীমঙ্গলের রাধানগরঃ পর্যটনের ছোঁয়ায় কৃষি গ্রাম থেকে পর্যটন পল্লীতে রূপান্তর

দেশী কোচ ও মাশরাফিকে নিয়েই সিলেট স্ট্রাইকারের শিরোপা জয়ের স্বপ্ন

নিউজ ডেস্ক

লন্ডন থেকে সিলেটে আসা ১৬৫ যাত্রী হোম কোয়ারেন্টিনে

অনলাইন ডেস্ক