24 C
London
June 28, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সিলেটের নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসানঃ সারোয়ার আলমকে ঘিরে জল্পনার অবসান

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে। সরকারের এ নিয়োগের মধ্য দিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।

গত শুক্রবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সাবেক জেলা প্রশাসক সারোয়ার আলমকে পুনরায় সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। বিভিন্ন ফেসবুক পোস্ট ও অনলাইন আলোচনায় এ নিয়ে নানা ধরনের দাবি করা হলেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

অবশেষে সরকারের সর্বশেষ প্রজ্ঞাপনে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়ায় সেই সব গুঞ্জন ও ধোঁয়াশার অবসান হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, মু. রেজা হাসান দীর্ঘদিন ধরে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেছেন। কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও সফলভাবে সম্পন্ন করেছেন।

নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর সিলেটের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবামূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

এদিকে নতুন নিয়োগের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সারোয়ার আলমকে পুনর্বহালের গুঞ্জনও কার্যত ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তে মু. রেজা হাসানের নিয়োগ নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে এ বিষয়ে চলমান সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা

ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনঃ প্রধান উপদেষ্টা

সেনা অভিযুক্তদের ‘বিশেষ সুবিধা’?—সেনানিবাসের ভেতর সাবজেলে রাখায় প্রশ্ন;