13.2 C
London
September 16, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

সু চি’কে অবশ্যই মুক্তি দিতে হবে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের আটক নেত্রী অং সান সু চিকে মুক্তি দিতে কড়া বার্তা দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। তিনি বলেছেন, সু চিকে অবশ্যই মুক্তি দিতে হবে।

 

সোমবার (২২ ফেব্রুয়ারি) এক বক্তৃতায় রাব মিয়ানমার সামরিক বাহিনীকে সরে যাওয়ার আহ্বান করেন বলে জানিয়েছে বিবিসি। সেইসঙ্গে মিয়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানাতে বলেছেন।

 

মিয়ানমারে বিক্ষোভে বিক্ষোভকারীর মৃত্যুর পর ব্রিটিশ এই মন্ত্রী এমন বার্তা দিলেন।

 

মৃত্যুর ঘটনা উল্লেখ করে টুইটারে রাব বলেন, আমারা বিশ্ব মিত্রদের সঙ্গে আলোচলা করে ভবিষ্যতে মিয়ানমারের অভ্যুত্থানকারীদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করবো।

 

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থান ঘটায় দেশটির সেনাবাহিনী। আটক করে দেশটির রাষ্ট্রপতি এবন নেত্রী সু চিসহ শতাধিক নেতাদের। এরপর থেকে দেশটির রাস্তায় বিক্ষোভে নামে হাজার হাজার বিক্ষোভকারী।

 

২২ ফেব্রুয়ারি ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

বেডফোর্ড ট্রেন দুর্ঘটনার আগে লাল সিগন্যাল অতিক্রম করেছিলেন চালকঃ তদন্তে নতুন তথ্য

যুক্তরাজ্যে সৌরগ্রহণে বিদ্যুৎ সংকটের আশঙ্কাঃ ওয়াশিং মেশিন-ডিশওয়াশার বন্ধ রাখার আহ্বান

বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপক শিশির

অনলাইন ডেস্ক