12.7 C
London
August 23, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

৪৯ সেকেন্ডের ‘ইউ নেভার টেক মি টু বাংলাদেশ’ ঝড় তুলেছে টিকটক–ইনস্টাগ্রামে

মার্কিন গায়ক-গীতিকার ইয়ান ম্যাককনেল–এর ৪৯ সেকেন্ডের গান ‘ইউ নেভার টেক মি টু বাংলাদেশ’ স্বল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। নাচ, ঠোঁট মেলানো অভিনয় ও কৌতুকধর্মী ভিডিওতে গানটির ব্যবহার বেড়ে যাওয়ায় এটি এখন বিশ্বব্যাপী আলোচনায়।

গত ৫ জুন প্রকাশিত এই গানের কথা, সুর, কণ্ঠ ও প্রযোজনা শিল্পী নিজেই সম্পন্ন করেন। গানের কথায় প্রিয়জনের প্রতি মজার ছলে অভিযোগ তোলা হয়েছে যে তিনি কখনও বাংলাদেশে নিয়ে যাননি কিংবা খোলা আগুনে সসেজ রান্না করে খাওয়াননি। তবে গানটির বিষয়বস্তুর সঙ্গে বাংলাদেশের কোনো বাস্তব ঘটনা বা সাংস্কৃতিক প্রেক্ষাপটের সম্পর্ক নেই; এটি শুরু থেকেই কৌতুক ও বিনোদনের উদ্দেশ্যে নির্মিত।

বিশ্লেষকদের মতে, বর্তমান সামাজিক মাধ্যমের যুগে সংক্ষিপ্ত অথচ সহজে মনে গেঁথে যাওয়া সুর ও কথাই দ্রুত ছড়িয়ে পড়ে। মাত্র ৪৯ সেকেন্ডের এই গান সেই প্রবণতারই একটি উজ্জ্বল উদাহরণ, যা প্রমাণ করেছে যে অল্প দৈর্ঘ্যের আকর্ষণীয় একটি সুরও বৈশ্বিক সাংস্কৃতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসতে পারে।

সূত্রঃ ইন্ডি হান্ড্রেড

এম.কে

আরো পড়ুন

পদত্যাগ না করতে অনড় মমতাঃ পশ্চিমবঙ্গে কি তবে রাষ্ট্রপতি শাসন

মাত্র ৭ মিনিটে হবে ক্যানসার চিকিৎসা, ভারতে এলো নতুন ইনজেকশন

যুক্তরাষ্ট্র ভ্রমণে নাগরিকদের সতর্কতা যুক্তরাজ্য, জার্মানি,কানাডার