16.5 C
London
September 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বিদেশি ভাষাকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা করা হবেঃ শিক্ষা প্রতিমন্ত্রী

সরকার বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে ধাপে ধাপে বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে বলে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বিশেষ করে আন্তর্জাতিক শ্রমবাজার ও উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় আরবি, চীনা, জাপানি বা ফরাসি ভাষাগুলো পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এটি শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সাহায্য করবে।

তিনি বলেন, নতুনভাবে গণতন্ত্রের পদযাত্রায় উত্তীর্ণ হয়েছি। দুই দশক পর আপনাদের সঙ্গে স্বাধীনতা উপভোগ করছি।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বলছি, ভাষা শিক্ষায় অনেক বেশি জোর দেব। সবার আগে মাতৃভাষা, বাংলা ভাষা শিক্ষা। ভাষা শিক্ষার মাত্রা বিশ্বমাপের করতে হবে। আপনাদের আহ্বান দেশ ও জাতির প্রতি এবং ভাষার প্রতি সম্মান রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ধর্ম নিয়ে কুরাজনীতি পছন্দ করি না। আমাদের দায়িত্ব আছে দেশ ও জাতিকে রক্ষা করার। একই সঙ্গে ইতিহাস ও সংস্কৃতিকে রক্ষা করার।

সূত্রঃ কালের কন্ঠ

এম.কে

আরো পড়ুন

‘নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে’: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের আবিষ্কৃত করোনা ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায়

অনলাইন ডেস্ক

পুলিশকে কাজে ফিরতে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা