21.8 C
London
September 19, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সভা-অনুষ্ঠানে মন্ত্রীদের সম্মানী নেওয়ায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রীঃ অপচয় বন্ধের নির্দেশ

বিভিন্ন সভা ও অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মন্ত্রীদের সম্মানী গ্রহণের প্রক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রশ্ন তুলে বলেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রতিদিন একাধিক সভায় অংশ নিলেও তিনি কোনো সম্মানী নেন না; তাহলে মন্ত্রীদের কেন সম্মানী নিতে হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রীদের দায়িত্বের বিষয়টি স্মরণ করিয়ে দেন। তার বক্তব্য অনুযায়ী, রাষ্ট্রীয় ও দাপ্তরিক দায়িত্বের অংশ হিসেবে মন্ত্রীদের বিভিন্ন সভা ও অনুষ্ঠানে অংশ নিতে হয়। তাই এসব দায়িত্ব পালনের জন্য আলাদা করে সম্মানী নেওয়ার প্রয়োজন নেই বলে তিনি উল্লেখ করেন।

একনেকের একই সভায় সরকারি অর্থ ব্যয়ে অপচয় কমানো এবং কৃচ্ছ্রসাধনের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সরকারি কেনাকাটায় দেশীয় পণ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

বৈঠকে দেশে সহজলভ্য পণ্য বিদেশ থেকে আমদানি না করার নির্দেশনার কথাও তুলে ধরা হয়। সরকারি কাজে ব্যবহারের জন্য ফার্নিচারসহ বিভিন্ন ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানির প্রবণতায় প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন।

এ ছাড়া উন্নয়ন প্রকল্পের মালামাল প্রি-শিপমেন্ট পরিদর্শনের নামে সরকারি কর্মকর্তাদের ঘন ঘন বিদেশ সফর নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ ধরনের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সরকারি ব্যয় নিয়ন্ত্রণ, দেশীয় পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর কমানোর পাশাপাশি মন্ত্রীদের দায়িত্ব পালনের জন্য পৃথক সম্মানী গ্রহণের বিষয়টিও একই বৈঠকে আলোচনায় আসে।

সূত্রঃ দৈনিক সংবাদ

এমকে

আরো পড়ুন

বাংলাদেশের গর্ভবতী নারীদের এক্লাম্পসিয়ার ঝুঁকিতে ফেলছে লবণাক্ততাঃ গবেষণা

শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশ ফিরছেন কি না, তথ্য নেই ভারতের কাছেঃ রণধীর জয়সওয়াল

নিউজ ডেস্ক

বাংলাদেশের গুদামে অ্যামোনিয়াম নাইট্রেট কতোটা নিরাপদ?

অনলাইন ডেস্ক