TV3 BANGLA
বাংলাদেশ

আজাদি, ইনকিলাব, বয়ান, বন্দোবস্তের মতো কিছু শব্দ হঠাৎ আলোচনায় কেন

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, সংবাদ মাধ্যমের আলোচনা কিংবা সামাজিক মাধ্যমে সাম্প্রতিক সময়ে আজাদি, ইনকিলাব, বয়ান, বন্দোবস্তের মতো কিছু শব্দ ব্যাপকভাবে আলোচনায় আসছে।

কেউ কেউ তাদের বক্তৃতা কিংবা কথায় এসব শব্দ বেশ জোর দিয়ে প্রয়োগ করছেন, আবার কেউ কেউ দাবি করছেন প্রচলিত শব্দ ব্যবহার না করে এসব শব্দ এখন ইচ্ছে করে ব্যবহারের চেষ্টা হচ্ছে।

এ বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে এসব বিষয়ে সরকারের মন্ত্রী, শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতা ও রাজনৈতিক দলগুলোও মন্তব্য করতে শুরু করেছেন। একজন মন্ত্রী বলেছেন, এসব শব্দের সাথে বাংলা ভাষারই সম্পর্ক নেই।

এখন প্রশ্ন উঠছে যে নতুন করে যেসব শব্দ আলোচনায় এসেছে সেগুলো কি ভাষার বিকৃতি ঘটাচ্ছে? কিংবা এগুলো কি একেবারেই নতুন? কেনই বা এসব শব্দ সামনে আসছে? যারা এসব শব্দ নিয়ে আপত্তি করছেন তাদের আপত্তিরই বা কারণ কী?

তবে ভাষাবিদরা বলছেন, এসব শব্দ ভাষার বিকৃতিও ঘটাচ্ছে না আবার এগুলো বাংলা ভাষার জন্য কোনো ধরনের হুমকিও নয়।

তাদের মতে, এগুলো রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বলে এখন আলোচনায় আসছে, কারণ বাংলাদেশের মানুষ তাদের দৈনন্দিন কথা বলা, লেখা কিংবা চিন্তার ক্ষেত্রে এসব শব্দ সাধারণত খুব কমই ব্যবহার করেন।

প্রসঙ্গত, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষার শব্দ বাংলা ভাষায় যুক্ত হওয়ার কারণে এটিকে অনেকে একটি ‘মিশ্র ভাষা’ বলতে পছন্দ করেন। বিশেষ করে ইংরেজি, আরবি ও ফারসিসহ বিভিন্ন ভাষার অনেক শব্দই বাংলা ভাষায় একীভূত হয়েছে।

অতীতে বাংলাদেশের রাজনীতিতে যেমন আওয়ামী লীগ, কমিউনিস্ট, ইউনিয়ন ইত্যাদি বিদেশি শব্দ একীভূত হয়ে গেছে, তেমনি ইত্তেফাক, ইনকিলাবের মতো শব্দ দিয়ে জাতীয় পত্রিকার নামকরণও হয়েছে।

সূত্রঃ বিবিসি বাংলা

এম.কে

আরো পড়ুন

৭ রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ ১২ কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ

ফেসবুকে ‘স্যাড’ রিঅ্যাক্টে বিপাক—মৎস্য অধিদপ্তরের ৫ কর্মকর্তাকে শোকজ

দূতাবাসে ২০,০০০ পাসপোর্ট, বাংলাদেশীদের ধৈর্য ধরতে বললেন ইতালির রাষ্ট্রদূত