TV3 BANGLA
জার্মানিতে পিৎজা ডেলিভারির কাজ করছেন আফগানিস্তানের সাবেক মন্ত্রী সৈয়দ আহমদ শাহ সাদাত। ছবি : সংগৃহীত
অফবিটশীর্ষ খবর

আফগান মন্ত্রী এখন পিৎজা ডেলিভারি ম্যান!

দুই বছর আগেও আফগানিস্তানের যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈয়দ আহমদ শাহ সাদাত। তবে এখন তিনি জার্মানিতে পিৎজা ডেলিভারি ম্যান হিসেবে কাজ করছেন।

 

বুধবার (২৫ আগস্ট) সাবেক এই আফগান মন্ত্রীর এমনই কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, জার্মানির লেইপজিগ শহরে সাইকেলে পিৎজা সরবরাহের কাজ করছেন সাদাত। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

 

সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, কমলা রঙের টিশার্ট পরে পিঠে ব্যাগ নিয়ে সাইকেল চালাচ্ছেন আফগানিস্তানের সাবেক এই মন্ত্রী। সাইকেলে পিৎজা সরবরাহের সময় একজন জার্মান সাংবাদিক রাস্তায় সাদাতকে দেখেছেন বলে দাবি করেছেন।

 

এক টুইটে ওই সাংবাদিক বলেন, ‘কিছুদিন আগে, আমি একজন ব্যক্তির সঙ্গে দেখা করেছিলাম। যিনি নিজেকে দুবছর আগে আফগানিস্তানের যোগাযোগ ও প্রযুক্তি যোগাযোগ মন্ত্রী বলে দাবি করেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম তিনি লেইপজিগে কী করছেন। তিনি জানিয়েছেন, জার্মানিতে তিনি খাবার বিতরণের কাজ করেন।’

 

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসতেই দেশ ছেড়ে জার্মানিতে পাড়ি জমান সাদাত। তবে দেশ ছাড়ার আগে তিনি তিনি মন্ত্রীর দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন।

 

 

২৫ আগস্ট ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

লুটন এয়ারপোর্টে আগুন, ফ্লাইট বিপর্যয়

ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা লন্ডন জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ১১ নভেম্বর

নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার মতো অফশোর আশ্রয়কেন্দ্র যুক্তরাজ্যের জন্য যে কারণে বিপজ্জনক

নিউজ ডেস্ক