30.4 C
London
August 3, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকফিচার

‘আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি’— ইসলাম গ্রহণ নিয়ে মুখ খুললেন রাখি সাওয়ান্ত

বলিউডের আলোচিত অভিনেত্রী ও ‘ড্রামা কুইন’খ্যাত রাখি সাওয়ান্ত আবারও আলোচনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ার নিয়ে খোলামেলা বক্তব্য দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।

বিবিসি হিন্দিকে দেওয়া সাক্ষাৎকারে রাখি সাওয়ান্ত বলেন, তিনি ইসলাম ধর্ম অনুসরণ করেন। তার ভাষ্য, তিনি আল্লাহর প্রতি বিশ্বাসী, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং ইতোমধ্যে আটবার উমরাহ পালন করেছেন।

ধর্ম পরিবর্তন ও আন্তঃধর্মীয় বিয়ে প্রসঙ্গে রাখি বলেন, শুধু তিনিই নন, বলিউডের অনেক তারকাও ভিন্ন ধর্মে বিয়ে করেছেন। উদাহরণ হিসেবে তিনি শাহরুখ খান ও আমির খানের কথা উল্লেখ করেন। তার দাবি, কোটি কোটি মানুষ ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন, তাই এটি নতুন কোনো বিষয় নয়।

আমির খানকে নিয়ে মন্তব্য করতে গিয়ে রাখি বলেন, ‘তার তো হিন্দু মেয়েই পছন্দ।’ একই সঙ্গে তিনি বলেন, ভালোবাসা ও সম্পর্ক ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না।

সাক্ষাৎকারে নিজের সংগ্রামের কথাও তুলে ধরেন রাখি। তিনি জানান, একসময় তাকে ‘জোকার’ ও ‘কার্টুন’ বলে উপহাস করা হতো। তবে সেই সময় থেকেই তিনি ভিডিও কনটেন্ট তৈরি শুরু করেন এবং ধীরে ধীরে নিজের আলাদা পরিচিতি গড়ে তোলেন। নিজের সম্পর্কে তিনি বলেন, ‘আমি নিজেই একটি চলতি-ফিরতি কনটেন্ট।’

রিয়েলিটি শো ‘বিগ বস ১৫’-এ স্বামী হিসেবে পরিচিত হওয়া রিতেশের প্রসঙ্গেও কথা বলেন রাখি। তিনি দাবি করেন, রিতেশ ছিলেন ‘ভাড়া করা স্বামী’। পরবর্তীতে রিতেশের আগের বৈবাহিক সম্পর্ক নিয়ে বিতর্ক সৃষ্টি হলে তাকে অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয় বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সময়ের ভাইরাল কনটেন্ট নির্মাতাদের প্রসঙ্গ টেনে রাখি দাবি করেন, উর্বশী রাউতেলাসহ অনেকেই তার পথ অনুসরণ করেছেন। তিনি নিজেকে ‘ওজি রাখি সাওয়ান্ত’ উল্লেখ করে বলেন, বিনোদন অঙ্গনে তার নিজস্ব একটি অবস্থান রয়েছে।

রাখি সাওয়ান্তের এসব বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ তার ধর্মীয় বিশ্বাস ও খোলামেলা বক্তব্যের প্রশংসা করছেন, আবার কেউ বিভিন্ন মন্তব্য নিয়ে সমালোচনা করছেন। তবে বরাবরের মতোই নিজের বক্তব্যের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই অভিনেত্রী।

সূত্রঃ বিবিসি হিন্দি

এম.কে

আরো পড়ুন

চীনা গোয়েন্দাদের ‘হানিট্র্যাপে’ ব্রিটিশ গুপ্তচরেরা!

ইউরোপ ভ্রমণে নতুন বিকল্পঃ ১৬ ঘণ্টায় পোল্যান্ড থেকে মিউনিখ, ভাড়া মাত্র £৫০

ব্রাদারহুডের হাত ধরে ফ্রান্সে আসছে খিলাফত?