15 C
London
October 14, 2026
TV3 BANGLA
আমেরিকাযুক্তরাজ্য (UK)

ইংল্যান্ডের বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলিঃ আহত ৯

বিশ্বকাপ শুরু হতে আর কয়েকদিন বাকি। তার আগে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার (৬ জুন) স্থানীয় সময় ভোর ৪টার দিকে কানসাস সিটির ট্রুস্ট অ্যাভিনিউ এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৯ জন আহত হয়েছেন।

এই এলাকাটি ইংল্যান্ড জাতীয় দলের নির্ধারিত বেসক্যাম্প ‘সোয়োপ সকার ভিলেজ’ থেকে মাত্র ৪.৬ মাইল দূরে অবস্থিত। তাই ঘটনাটি বিশ্বকাপ আয়োজন ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

কানসাস সিটি পুলিশ জানিয়েছে যে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি এবং গুলিবিদ্ধ ভুক্তভোগীদের মধ্যে অন্তত তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র এই ঘটনা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্য অনুযায়ী ২০২৫ সালে ৪০০-এরও বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে।

সূত্রঃ নিউইয়র্ক টাইমস

এম.কে

আরো পড়ুন

প্লেন থেকে ফেলা মানববর্জ্যে ভেসে গেল এক ব্যক্তি ও তার বাগান!

অনলাইন ডেস্ক

ব্রিটেনে ১১৫টিরও বেশি মসজিদের দরজা খুলছে সবার জন্যঃ ‘ভিজিট মাই মস্ক’ ২০২৬

রুয়ান্ডার পরিকল্পনা কি কেলেংকারি লুকানোর অংশ?

অনলাইন ডেস্ক