14.5 C
London
October 15, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার করল কলম্বিয়া

কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো ইসরায়েলের সম্পূর্ণ কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে ইসরাইলি বাহিনী আটক করার পর এ সিদ্ধান্ত নেন তিনি।

গাজার মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা নিয়ে যাওয়ার পথে ইসরাইলি সামরিক বাহিনীর হামলার শিকার হয়েছে প্রায় ৪৫টি ছোট-বড় জাহাজের সমন্বয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। সেই নৌবহরে ছিলেন দুই কলম্বিয়ান নাগরিক মানুয়েলা বেদোয়া এবং লুনা বারেটো। গ্লোবাল মুভমেন্ট টু গাজার এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লোটিলা যখন সমুদ্রের বিপজ্জনক এলাকায় পৌঁছায়, তখনই ইসরাইলি সেনারা নারীদের অবৈধভাবে আটক করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ আক্রমণ বা আটকের শিকার হয়েছে। এটি আন্তর্জাতিক আইন এবং জেনেভা চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

রাষ্ট্রপতি পেত্রো সামাজিক মাধ্যম এক্স-এ সতর্ক করে বলেন, যদি এই রিপোর্টগুলো সত্য হয়, তাহলে এটি বেনিয়ামিন নেতানিয়াহুর একটি নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য হবে। তিনি আরও বলেন, ইসরাইলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল ঘোষণা করা হচ্ছে। এ সপ্তাহের শুরুতে পেত্রো ইসরাইলের সঙ্গে এই চুক্তি স্থগিত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

যদিও পেত্রো ২০২৪ সালের মে মাসেই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন, এই বিবৃতিতে তিনি আরও একধাপ এগিয়ে গিয়ে অবশিষ্ট কূটনৈতিক প্রতিনিধিদের কলম্বিয়ার ভূমি থেকে অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দিলেন

সূত্রঃ টিআরটি ওয়ার্ল্ড

এম.কে
০২ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় সরানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসনঃ রিপোর্ট

মরক্কো থেকে অভিবাসীদের ঢলে উত্তপ্ত ইউরোপঃ স্পেনের সঙ্গে শেনজেন স্থগিতের হুমকি ইতালির

ভারতে পর্যটক ধস, সর্বোচ্চ পর্যটক ছিল ২১ লাখ বাংলাদেশি