18.5 C
London
August 31, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া হলো সাবেক কৃষিমন্ত্রীর ভাইয়ের অবৈধ ইটভাটা

পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্রসহ বৈধ কাগজপত্রাধি না থাকায় মৌলভীবাজারেরে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে অবস্থিত সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদের ছোট ভাইয়ের মালিকানাধীন অবৈধ ইটভাটাটি বোল্ড ডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় অবৈধ ইটভাটা চিহ্নিত করতে ভ্রামমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার মুন্সিবাজারে অবস্থিত বিগত আওয়ামী লীগ সরকারের কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগ ও ব্রিকস অ্যাসোসিয়েশন অব কমলগঞ্জের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিকের মালিকানাধীন ইটভাটা ‘সাবারী ব্রিকস’ এর পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্রসহ বৈধ কাগজপত্রাধি না থাকায় বোল্ড ডোজার দিয়ে ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, এই ইটভাটা কোনো দিন লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিল না। যা করেছেন তার বড় ভাইয়ের ক্ষমতাবলে।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর বলেন, কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারের পরানধর গ্রামে অবস্থিত মেসার্স এস বি ব্রিকস (সাবারী ব্রিকস) মহামান্য হাইকোর্টের রিট পিটিশন ১৩৭০৫/২০২২-এর মামলার প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের নির্দেশে ও বিজ্ঞ জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এম.কে
০৯ মার্চ ২০২৫

আরো পড়ুন

বাংলাদেশের মাটিতে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তিঃ অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালালো বিএসএফ

সিন্ডিকেট ভেঙে ওমরা খরচ কমাতে বিমানের নতুন নিয়ম

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক