10.6 C
London
October 25, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

জাপানের পর ফিলিপাইনেও শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৬ জুন) ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৭ কিলোমিটার গভীরে।

দেশটির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের জেনারেল সান্তোস শহর থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। জেনারেল সান্তোস শহরের জনসংখ্যা প্রায় ৬ লাখ ৭৯ হাজার।

ভূমিকম্প অনুভব করা স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের বর্ণনা অনুযায়ী, তুলনামূলক দীর্ঘ সময় ধরে প্রবল কম্পন অনুভূত হয়েছে। এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের নিশ্চিত খবর পাওয়া যায়নি।

গত কয়েকদিনের মধ্যে ভেনেজুয়েলা, জাপানসহ বেশ কয়েকটি দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৭.২ এবং ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ কয়েকটি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই জোড়া ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন হাজারের বেশি মানুষ।

এর আগে এদিন জাপানের চিবা প্রদেশেও ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ফলে রাজধানী টোকিওসহ আশপাশের এলাকায় কম্পন সৃষ্টি হয়। তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সূত্রঃ ভলকানো ডিসকভারি

এম.কে

আরো পড়ুন

সাঁতার কেটে গর্ভবতী আফ্রিকান মায়ের স্প্যানিশ ছিটমহলে প্রবেশ

নতুন সাবস্ক্রাইব ব্যবস্থা চালু করছে স্যোশাল মিডিয়া সাইট এক্স

ইরানে সম্ভাব্য স্থল অভিযানে মার্কিন বাহিনীর সাথে যোগ দিবে না ইসরায়েল