TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

টোয়িক জালিয়াতির অভিযোগে ILR আবেদন খারিজঃ আপিল আদালতে বড় ধাক্কা অভিবাসীর

ব্রিটেনে ইংরেজি ভাষার পরীক্ষা টোয়িক (TOEIC) জালিয়াতির অভিযোগে স্থায়ী বসবাসের অনুমতি বা ইন্ডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) না পাওয়ার বিরুদ্ধে করা এক ব্যক্তির আইনি চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছেন আপিল আদালত। হোসেইন নামের ওই ব্যক্তির পক্ষে আগে আপার ট্রাইব্যুনাল রায় দিলেও এবার সেটি বাতিল করেছেন আপিল আদালত।

মামলাটির নাম সেক্রেটারি অব স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্ট বনাম হোসেইন। ২০২৬ সালের ৬ নভেম্বর প্রকাশিত ফ্রি মুভমেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, হোম অফিস ওই ব্যক্তিকে টোয়িক পরীক্ষায় প্রতারণার অভিযোগে ভুলভাবে অভিযুক্ত করেছিল। তবে আপিল আদালত মনে করেছে, জামিনে থাকা অবস্থায় তার আত্মগোপন করে থাকার বিষয়টি বিবেচনায় নেওয়ার অধিকার হোম অফিসের ছিল।

এর আগে আপার ট্রাইব্যুনালের একটি বিচারিক পর্যালোচনায় হোসেইনের পক্ষে সিদ্ধান্ত এসেছিল। সেই সিদ্ধান্তে তার স্থায়ী বসবাসের আবেদন প্রত্যাখ্যানের বিরুদ্ধে করা চ্যালেঞ্জ সফল হয়েছিল। কিন্তু হোম অফিসের আপিলের পর আপিল আদালত আগের সিদ্ধান্ত বাতিল করে দেয়।

ফলে টোয়িক পরীক্ষায় প্রতারণার অভিযোগে আইএলআর না পাওয়ার বিরুদ্ধে হোসেইনের আইনি লড়াইয়ে বড় বাধা তৈরি হলো। আপিল আদালতের এই সিদ্ধান্তে তার স্থায়ী বসবাসের আবেদন প্রত্যাখ্যানের বিষয়টি বহাল থাকল।

সূত্রঃ ফ্রি মুভমেন্ট

এমকে

আরো পড়ুন

রানির কুচকাওয়াজে বাধা দেওয়ায় গ্রেফতার ২

ব্রিটেনে স্কুলপথে নিরাপত্তা বাড়াতে নতুন উদ্যোগ, ২৫০ প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু

ব্রেক্সিট নিয়ে বদলাচ্ছে জনমতঃ লন্ডনের ৬৭% চান ইউরোপীয় ইউনিয়নে পুনরায় যোগ দিক যুক্তরাজ্য