8.2 C
London
May 14, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

তরুন প্রজম্মের কাছে জনপ্রিয়তা হারাচ্ছে ব্রিটিশ রাজপরিবার

নতুন একটি জরিপে দেখা গেছে, বৃহৎ সংখ্যক তরুন ব্রিটিশরা এখন রাজতন্ত্রের পরিবর্তে নির্বাচিত রাষ্ট্রপ্রধান চান।

 

ইউগোভের করা এক সমীক্ষায় দেখা, ১৮ থেকে ২৪ বছর বয়সী ব্রিটিশ নাগরিকদের মধ্যে ৪১ শতাংশ ভবিষ্যতে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন এমন কাউকে ভোট দেবে্ন। বিশেষত ২০১৯ সালে এই সংখ্যাটি ছিল ২৬ শতাংশ এবং ২০২০ সালে ছিল ৩৭ শতাংশ। ২০২১ সালে এই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ৪১ শতাংশে।

 

সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, রয়্যাল ফ্যামিলি বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছে।

 

ডিউক অফ ইয়র্ক ২০১৯ সালে যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সাথে তার বন্ধুত্বের কারণে রাজকীয় দায়িত্ব ছেড়ে দেয়। ২০২০ সালে ওপরাহ উইনফ্রেকে একটি সাক্ষাত্কারে প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান রাজ পরিবারের বিরুদ্ধে একঝাক বিস্ফোরক অভিযোগ করেন।

 

রাজ পরিবারের বিভিন্ন বিতর্কিত কার্যকলাপের কারনে তরুণ বয়সীদের সমর্থন কমে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

 

বয়স্ক ব্রিটিশদের ৫০ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে ১০ জনের মধ্যে ৭ জন এখনো এই রাজতন্ত্রের প্রতিষ্ঠানটিকে সমর্থন করে আসছেন।

 

 

সূত্র: রয়্যাল সেন্ট্রাল

২২ মে ২০২১

এসএফ

 

আরো পড়ুন

স্কটিশ সংস‌দে প্রথম বাংলাদেশি সদস্য ফয়সল

যুক্তরাজ্যে অভিবাসন ও আশ্রয় আইনি সহায়তা সংকট আরও তীব্রতর হয়েছে

ব্রিটিশ ট্যাবলয়েডের বিরুদ্ধে জয় পেলেন মেগান