12.4 C
London
October 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর চলছে আমজনতার

ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু করছে ছাত্র-জনতা।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে এ ভাঙচুর শুরু হয়।

গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বুধবার রাত ৯টায় ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন। এরপরই তার পৈতৃক বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দেন জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত ছাত্র-জনতা।

রাত ৯টায় ৩২ নম্বরে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিলেন অনেকে। এরপর শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তারা। তবে রাত ৮টার দিকেই ভাঙচুর শুরু হয়।

অনেকেই শেখ মুজিবুর রহমানের বাড়ির দরজা জানালা ভেঙে ফেলছেন। পুরো বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার আনা হচ্ছে বলেও জানিয়েছেন তারা।

এম.কে
০৫ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

হত্যার পর আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত আব্দুল্লাহিল কাফী আটক

ইতালিতে ২০২৭ সালে দেড় লাখের বেশি কর্মী নেওয়ার ঘোষণাঃ বড় সুযোগ বাংলাদেশিদের

জাতীয় নাগরিক পার্টি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে যে কারণ