13.5 C
London
June 10, 2026
TV3 BANGLA
আমেরিকা

নিউইয়র্ক সিনেটে ইতিহাস গড়ার পথে ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান প্রতিনিধি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত অধিকারকর্মী আবের কাওয়াস। তিনি সমাজতান্ত্রিক ধারা ও ভাড়াটিয়া অধিকারকর্মী হিসেবে পরিচিত, যিনি দীর্ঘদিন ধরে আবাসন ও ভাড়াটিয়া অধিকার নিয়ে কাজ করছেন।

তিনি নিউইয়র্ক সিটির কুইন্স এলাকার সিনেট নির্বাচনী এলাকা ১২ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। আগামী ২৩ জুন অনুষ্ঠিত হতে যাওয়া দলীয় প্রাথমিক বাছাইয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ফিলিপিনো বংশোদ্ভূত আইনসভার সদস্য স্টিভেন রাগা।

এই নির্বাচনী লড়াইয়ে আবের কাওয়াসের প্রচারণায় সমর্থন দিচ্ছেন নিউইয়র্ক সিটির মেয়র ও প্রগতিশীল রাজনীতিক জোহরান মামদানি এবং যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স।

বিশ্লেষকদের মতে, এই নির্বাচন শুধু একটি স্থানীয় আসনের লড়াই নয়, বরং নিউইয়র্কের প্রগতিশীল রাজনীতির ভবিষ্যৎ দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আবের কাওয়াস জয়ী হলে তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রতিনিধি হিসেবে ইতিহাস গড়বেন।

নির্বাচনকে ঘিরে কুইন্স এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। স্থানীয় ভোটারদের মধ্যে আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় এবং ভাড়াটিয়া অধিকার ইস্যু এই নির্বাচনের প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

আগামী ২৩ জুনের দলীয় প্রাথমিক বাছাইয়ের ফলাফল নির্ধারণ করবে, ইতিহাস গড়ার পথে কতটা এগোতে পারবেন আবের কাওয়াস।

সূত্রঃ মিডিল ইস্ট আই

এম.কে

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ নিহত

নিউজ ডেস্ক

সাইবার নজরদারির ভয়ে চীনা উপহার, ব্যাজ ও বার্নার ফোন ফেলে দিল ট্রাম্পের প্রতিনিধি দল

হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো