23.5 C
London
September 21, 2026
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

পুরুষদের বিশ্বকাপে প্রথম নারী রেফারি স্টেফানি

কাতারে চলমান বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার পথে ৩ নারী রেফারি। বৃহস্পতিবার জার্মানি-কোস্টারিকা ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন তিন জন নারী রেফারি। যা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম।

 

রেফারি স্টেফানি ফ্র্যাপার্টের সঙ্গে সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন নেউজা ব্যাক ও ক্যারেন দিয়াজ।

 

আন্তর্জাতিক ফুটবলে এর আগে ইউরোসহ বেশ কয়েকটি টুর্নামেন্টের বাছাইপর্বে নারীদেরকে ছেলেদের ম্যাচ পরিচালনার দায়িত্বে দেখা গেছে।

 

তবে বড় কোনো টুর্নামেন্টের মূল পর্বে এবারই প্রথম তারা দায়িত্ব পালন করবেন।

 

৩৮ বছর বয়সী রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট আন্তর্জাতিক রেফারি হিসেবে যাত্রা শুরু করেন ২০০৯ সালে। তার সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রাজিলের নেউজা ব্যাক ও মেক্সিকান দিয়াজ।

 

১ ডিসেম্বর ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

হাসপাতালের বেড বাসায় নেওয়ার সময় জনতার হাতে আটক চিকিৎসক

Day one remortgage 🏠 বিলেতে বাড়ি কেনাবেচা

অনলাইন ডেস্ক

ভারতে বোরকা বিতর্ক: সাহসী ছাত্রীর প্রতিবাদে উত্ত্যক্তকারী নাজেহাল

অনলাইন ডেস্ক