8.8 C
London
October 21, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবরস্পোর্টস

বিপিএলে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন

এবার বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটারকে দলে ভিড়েছে ঢাকা ডমিনেটরস। তার নাম রবিন দাস। বিদেশি কোটায় ঢাকার দলটিতে খেলবেন তিনি।
২০২০ সালের সেপ্টেম্বরে সাসেক্স শার্কসের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে রবিন দাসের। এরমধ্যে গত মৌসুমে সাসেক্স শার্কস এবং গ্ল্যামারগানের বিপক্ষে ম্যাচের পাশাপাশি ২০২২ রয়্যাল লন্ডন কাপে আটটি ম্যাচের মধ্যে সাতটিতে খেলেছেন তিনি। এবার বাংলাদেশের ঘরোয়া প্রিমিয়ার লিগ বিপিএল মাতাবেন তিনি। ঢাকার দলে রবিন ছাড়া বিদেশি কোটায় রয়েছেন শান মাসুদ-আহমেদ শেহজাদের মতো ক্রিকেটাররা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর মাঠ গড়াতে যাচ্ছে শুক্রবার, ৬ জানুয়ারি থেকে। উদ্বোধনী দিনে দুপুর ২.১৫ মিনিটে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট সিক্সারর্স। সন্ধ্যা ৭.১৫ মিনিটে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স।
ঢাকা ডমিনেটরস-
সরাসরি চুক্তিতে: তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে (শ্রীলঙ্কা), দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা)।
ড্রাফট থেকে দেশি: মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন, অলক কাপালি, মনির হোসেন, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন।
ড্রাফট থেকে বিদেশি: শান মাসুদ, আহমেদ শেহজাদ (পাকিস্তান), উসমান গানি (আফগানিস্তান), রবিন দাস (ইংল্যান্ড), সালমান এরশাদ।

আরো পড়ুন

যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিলো ইসরায়েলি বসতি আন্দোলনের ‘গডমাদার’কে

Business Finance: Recovery Loan Scheme

স্বাস্থ্যসেবা বনাম অভিবাসনঃ যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন মেরুকরণ