23.5 C
London
September 21, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বিয়ানীবাজারে ব্যাংকের ভেতরেই প্রতারিত হলেন নারী গ্রাহক

নিরাপদ ভেবে যে ব্যাংকে ঢুকেছিলেন, সেই নিরাপত্তার গল্প লেখা দেওয়ালের ভিতরেই ছিল প্রতারকের নিখুঁত ফাঁদ। শিকার হলেন এক নারী। আসল টাকা নিয়ে নকল ৮৬ হাজার টাকার নোট ধরিয়ে দিয়ে লাপাত্তা ওই প্রতারক।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির বিয়ানীবাজার শাখার ভেতরে অভিনব কৌশলে এক নারীর কাছ থেকে ৮৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক।

জানা যায়, প্রায় ৪০ বছর বয়সী এক নারী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ভেতরে সোফায় বসেই তা গুনছিলেন। ঠিক তখনই এক ব্যক্তি এগিয়ে এসে টাকার বান্ডিলে জাল নোট আছে টাকাগুলো যাচাই করে দেওয়ার প্রস্তাব দেন।

সহজ সরল ওই মহিলা তার কথায় আস্থা রেখে টাকার বান্ডিল গুণতে দিলে প্রতারক কৌশলে আসল টাকার বদলে জাল নোটের বান্ডিল ধরিয়ে দিয়ে মুহূর্তেই স্থান ত্যাগ করে। একটু পর বিষয়টি বুঝতে পেরে হতভম্ব হয়ে পড়েন তিনি।

ইসলামী ব্যাংক বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক আব্দুল আজিম জানান, ভুক্তভোগী ওই নারীকে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ভারত-বাংলাদেশ নতুন টেনশন, মুহুরি নদীর উপরে বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ

বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বদলে যাচ্ছে জলছাপ ও নকশা

জাতিসংঘে মানবাধিকার বিষয়ে বাংলাদেশের প্রতি সুপারিশ