20.1 C
London
June 23, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকফিচার

ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক

আমেরিকায় ফের চালু হল টিকটক অ্যাপ। দায়িত্ব নিতে যাওয়া হবু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আশ্বাসের পর দেশটির ১৭ কোটি ব্যবহারকারীর জন্য টিকটক চালু করা হল। একদিকে প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হতে চলেছে ট্রাম্পের, অন্যদিকে ফের টিকটক চালু হওয়ায় খুশির ঢেউ আমেরিকা জুড়ে।

আজই (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এর আগে ট্রাম্প জানিয়েছেন, দায়িত্ব নেয়ার পর তিনি টিকটক নিষিদ্ধ করার আইন কার্যকর বিলম্বিত করতে নির্বাহী আদেশ জারির মাধ্যমে উদ্যোগ নেবেন। এমনটা আশ্বাস দেয়ায় দেয়ায় ফের আমেরিকায় চালু হল টিকটক।

এর আগে রবিবার (১৯ জানুয়ারি) আইনি বাধ্যবাধকতায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই বন্ধ হয়ে গিয়েছিল টিকটক পরিষেবা। অবশ্য ট্রাম্প আগে টিকটক নিষিদ্ধের পক্ষে ছিলেন। গতকাল রবিবার নিজের সামাজিক মাধ্যমে টিকটক বন্ধ না করার আহ্বান জানান তিনি।

এই নিয়ে ট্রাম্প জানান, ‘আমি কোম্পানিগুলোকে অনুরোধ করছি যেন টিকটক বন্ধ না হয়। আইনি বাধ্যবাধকতায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে সময়সীমা বাড়ানোর জন্য আমি সোমবার (২০ জানুয়ারি) একটি নির্বাহী আদেশ জারি করব, যাতে আমরা আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য একটি চুক্তির সিদ্ধান্তে পৌঁছোনো যায়।’

দেশটির সুপ্রিম কোর্ট টিকটক নিষিদ্ধ করার একটি আইন বহাল রাখেন। আইন অনুযায়ী, আমেরিকায় ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি না করলে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। আর এই আইনের বিরুদ্ধে টিকটক কতৃপক্ষ পাল্টা জানায় পদক্ষেপ না নেয়ার আশ্বাস দিলে তবেই টিকটক চালু রাখা হবে। না হলে বন্ধ করে দেয়া হবে টিকটক পরিষেবা।

এম.কে
২০ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

ফ্রান্সের মুসলিম নেতাদের ১৫ দিনের আলটিমেটাম

অনলাইন ডেস্ক

বিনা খরচে হজ করবে গাজায় হতাহতদের পরিবার, সৌদি বাদশাহর নির্দেশ

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব সাক্ষাৎকারের সময় গ্রেপ্তার ফিলিস্তিনি শিক্ষার্থী