TV3 BANGLA
বাংলাদেশ

ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র আটক

ভারতে অনুপ্রবেশের সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছু দিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।

এম.কে
০৭ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

ভারত বাংলাদেশের কাছে পাকিস্তানের জেএফ-১৭ বিক্রিতে বাঁধা দিচ্ছে

সাদাপাথর লুটঃ বিএনপি নেতা এমদাদসহ প্রভাবশালীদের সম্পদের খোঁজে দুদক

চীনের অর্থায়নে সিলেটে ১ হাজার শয্যার আধুনিক সুপার স্পেশালাইজড হাসপাতাল, স্থান পরিদর্শন সম্পন্ন