21.1 C
London
June 13, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০

ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো হামলায় জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

বুধবার (৪ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন-এ আয়োজিত এক ব্রিফিংয়ে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এ তথ্য জানান তিনি।

এর আগে প্রকাশিত খবরে বলা হয়, শ্রীলঙ্কার জলসীমার বাইরে একটি ইরানি ফ্রিগেট ডুবিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানান, এ ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন।

ব্রিফিংয়ে পিট হেগসেথ বলেন, ‘ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে, যে জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল।’

তিনি আরও জানান, ইরানের ওপর হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেবল শুরু করেছে; সামনে আরও বড় আকারের অভিযান আসছে। যুদ্ধ শুরুর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের আকাশসীমার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার আশা করছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে এবং চূড়ান্ত সাফল্য নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সময় নেবে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘সফল হওয়া নিশ্চিত করতে যত সময় প্রয়োজন, আমরা তত সময় নেব।’

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

কিডনি থেকে সবচেয়ে বড় পাথর অপসারণ করে বিশ্বরেকর্ড

৫ বছরের ভিসায় পরিবারসহ অস্ট্রেলিয়ায় বসবাসের সুযোগ, জানুন আবেদন প্রক্রিয়া

বিং চ্যাটবটের হুমকি: আমার ক্ষতি না করলে তোমারও ক্ষতি করব না