পবিত্র ঈদুল আজহা—ত্যাগ ও নৈকট্যের উৎসব। চাঁদ দেখার ওপর নির্ভরশীল ইসলামি পঞ্জিকা অনুযায়ী, যুক্তরাজ্য ও ইউরোপের অধিকাংশ দেশে ২৭ মে (বুধবার) এবং বাংলাদেশে ২৮ মে (বৃহস্পতিবার) এই পবিত্র উৎসব অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঈদুল আজহা প্রতিবছর ইসলামি চন্দ্র মাস জিলহজের ১০ তারিখে উদযাপিত হয়। যুক্তরাজ্য ও ইউরোপের অনেক দেশে জিলহজ মাসের গণনা শুরু হয়েছে ১৮ মে থেকে। সেই হিসাবে ১০ জিলহজ পড়ছে ২৭ মে। তবে ইসলামিক নিয়ম অনুযায়ী, নতুন চাঁদ দেখার ওপরই চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়।
অন্যদিকে, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে। সে অনুযায়ী আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা প্রবল।
যুক্তরাজ্য ও ইউরোপের মুসলমানদের জন্য নির্দিষ্ট এলাকার নামাজের সময় ও ঈদের জামাতের সঠিক তথ্য জানতে স্থানীয় ইসলামিক সেন্টার বা মসজিদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ঈদুল আজহা, যা কোরবানির ঈদ নামেও পরিচিত, এটি মুসলিম জাতির অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই দিনটি ত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের শিক্ষা বহন করে। হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের স্মৃতিতে বিশ্বব্যাপী মুসলমানরা পশু কোরবানি দিয়ে থাকেন।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

